২৫ শে বৈশাখে অবকাশ নেই সাংস্কৃতিক অনুষ্ঠানের, মুখ ভার রবীন্দ্রভারতীর



কোলকাতা : এবছর ২৫ বৈশাখ কোনরকম অনুষ্ঠান আয়োজিত হচ্ছে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ।করোনা সংক্রমণ দেশে ভয়াবহ রূপ নেওয়ায় নিরুপায় হয়েই এবছর ঘরে বসেই সারতে হবে কবি প্রণাম । দেখা যাবেনা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত প্রভাতী অনুষ্ঠান ।



সৌখিন নাট্যকলায় রবীন্দ্রনাথ

রবি ঠাকুরকে স্মরণ করে এই বইটির পিডিএফ ফাইল আজ দেওয়া হবে, THEATRE FORUM হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলিতে
বইটি পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন


সংবাদসংস্থা সূত্রের খবর, মঙ্গলবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীসব্যসাচী বসু রায়চৌধুরী জানান, ‘বিগত বছরগুলিতে রবীন্দ্রভারতীতে যেভাবে ২৫ শে বৈশাখের অনুষ্ঠান হয়ে এসেছে, এবছর সেরকম অনুষ্ঠানের কোনো অবকাশ নেই । করোনা পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে, তাকে মান্যতা না দেওয়ার কোনো উপায় নেই তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ঠিক হয়েছে কবিগুরুকে শুধুমাত্র মাল্যদান এর মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের হাতেগোনা কয়েকজন সদস্য আলাদা আলাদা ভাবে এগিয়ে শ্রদ্ধা জানিয়ে আসবেন।’


রবীন্দ্রজয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব । বাংলা পঞ্জিকা অনুসারে, প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশেও বাঙালি অধ্যুষিত অঞ্চলে উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালিত হয় । পৃথিবীর অন্যান্য দেশগুলিতে বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন । পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন ।



কিন্ত এবার করোনা প্রকোপে কোথাও সেভাবে রবীন্দ্রজয়ন্তী উৎসব হতে দেখা যাবে না ৷ বাঙালির কাছে এ এক বেদনার দিন হয়ে রইল ।

Post a Comment

3 Comments