কোলকাতা : এবছর ২৫ বৈশাখ কোনরকম অনুষ্ঠান আয়োজিত হচ্ছে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ।করোনা সংক্রমণ দেশে ভয়াবহ রূপ নেওয়ায় নিরুপায় হয়েই এবছর ঘরে বসেই সারতে হবে কবি প্রণাম । দেখা যাবেনা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত প্রভাতী অনুষ্ঠান ।
সৌখিন নাট্যকলায় রবীন্দ্রনাথ
রবি ঠাকুরকে স্মরণ করে এই বইটির পিডিএফ ফাইল আজ দেওয়া হবে, THEATRE FORUM হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলিতে
বইটি পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন
রবীন্দ্রজয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব । বাংলা পঞ্জিকা অনুসারে, প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশেও বাঙালি অধ্যুষিত অঞ্চলে উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালিত হয় । পৃথিবীর অন্যান্য দেশগুলিতে বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন । পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন ।
কিন্ত এবার করোনা প্রকোপে কোথাও সেভাবে রবীন্দ্রজয়ন্তী উৎসব হতে দেখা যাবে না ৷ বাঙালির কাছে এ এক বেদনার দিন হয়ে রইল ।

3 Comments
অনির্বাণ ঘোষ