বহরমপুর রবীন্দ্র সদনে হয়ে গেল ভাগীরথী সাংস্কৃতিক উৎসব : ৩ - NEWS THEATRE FORUM

বহরমপুর : বহরমপুরের 'কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন আ্যকশন (ক্যামেলিয়া) সংস্থা স্থানীয় বহরমপুর রবীন্দ্রসদনে "ভাগীরথী সাংস্কৃতিক উৎসব-৩" আয়োজন করেছিল। নাট্যকার, নির্দেশক ও মূকাভিনয় শিল্পী সুজিত কুমার দাস দারুন মুন্সীয়ানায় 'ক্যামেলিয়া'র নতুন নাটক 'নতুন ফসল' মঞ্চস্থ করেছিলো। উপস্থিত দর্শক নাটকটির  প্রশংসা করেছেন। সুজিত কুমার দাসের পরিকল্পনায় ও পরিচালনায় সমবেত মূকাভিনয় 'বাঁচাও বন্যপ্রাণ এবং তার একক মূকাভিনয় 'পাখী' দেখে সকলে ভীষণ খুশী হয়েছেন। নাটক ও নাটকের গান রচনা, সুরারোপ, নির্দেশনা ও মুখ্যচরিত্র হারান এর অভিনয়ে সুজিত কুমার দাস দক্ষতার স্বাক্ষর রেখেছেন। মূকাভিনয় এর পরিকল্পনা, পরিচালনা ও একক মূকাভিনয় পারফরম্যান্সের মাধ্যমেও তার সহজাত প্রতিভা প্রতিফলিত হয়েছে।

'ক্যামেলিয়া'র 'নতুন ফসল নাটকে ধাইমা- ৭২ বছর বয়সের শোভা রানী দাস যথেষ্টই প্রাণবন্ত অভিনয় করেছেন । এছাড়া শিক্ষক- শাশ্বত গাঙ্গুলী ভালো অভিনয় করেছেন । এই উৎসবে কোলকাতার 'ডলস থিয়েটার' 'টেমিং অফ দ্য ওয়াইল্ড' পুতুল নাটক প্রদর্শন করেছেন । বিশিষ্ট পুতুল নাটক শিল্পী সুদীপ গুপ্ত পরিচালিত পুতুল নাটক সকলের কাছে সমাদৃত হয়েছে ।



Post a Comment

0 Comments