এই প্রতিযোগিতা ঘিরে বিদ্যালয় গুলির উন্মাদনা চোখে পড়ার মত । এই প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য বিচারক হিসেবে আমরা বহু গুণী শিল্পীকে পাশে পেয়েছি। যাত্রাশিল্পী থেকে প্রাক্তন শিক্ষক, মাইমশিল্পী এবং বহু থিয়েটার অভিনেতা ও পরিচালক আমরা পাশে পেয়েছি। এই নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কারের পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ আবহ শিল্পীকে পুরস্কৃত করা হয় । ২৩ ও ২৪ শে ডিসেম্বর দুদিন আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, মোট পাঁচটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগী দলগুলির প্রযোজনাও দর্শকের মুগ্ধ করে। বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে নাটক নিয়ে এই উদ্দীপনা যথেষ্ট আশাব্যঞ্জক ।
আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে বনগ্ৰাম উচ্চ বিদ্যালয়, কালুপুর পাঁচপোতা উচ্চবিদ্যালয় ও চাঁদপাড়া বানী বিদ্যাবিথী । ২৪শে ডিসেম্বর মুক্তচত্বরেই উক্ত বিদ্যালয়গুলিকে পুরষ্কৃত করা হয়। ২০২৩-এ আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা নবম বর্ষে পড়বে।




0 Comments