বনগাঁ : গত ২৩, ২৪ ও ২৫-এ ডিসেম্বর "গাঁড়াপোতা শপ্তকে"র ২৪ বর্ষ নাট্যমেলা অনুষ্ঠিত হল বর্ণপরিচয় অউটোরিয়ামে । এবারের নাট্যমেলার মূল ভাবনা ছিল “সবুজের অভিযান” । একঝাঁক সবুজ মিলে সম্পন্ন করল এই তিন দিনের উৎসব । এই উৎসবের উদ্বোধন করেন এই সময়ের তুর্কী মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ‘উজান চট্টোপাধ্যায়’ । উদ্বোধনী অনুষ্ঠানটি হয় অভিটোরিয়াম সলেগ্ন মুক্ত চত্বরে। প্রধান অতিথি অভিজিৎ চ্যাটার্জী, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “শান্তিপুর সাংস্কৃতিক”-এর কৌশিক চট্টোপাধ্যায় ও রাত্রি চট্টোপাধ্যায়। গাঁড়াপোতা এলাকার একজন নবাগতা অভিনেত্রী মৌসুমী দালালকে বিশেষ সম্মান সম্মানিত করা হয় এই মঞ্চ থেকে ।

নাট্যমেলার প্রথম দিনের প্রযোজনা “বেলঘড়িয়া অভিমুখ” -এর “কোজাগরী” নাটক ও নির্দেশনা কৌশিক চট্টোপাধ্যায়, বর্তমান সময়ের এক সাহসী প্রযোজনা নাটকটি । অভিনয়, মঞ্চ ভাবনা,আলো আবহ মবকিছু মিলিয়ে এক অনন্য উপস্থাপন । এই দিনের দ্বিতীয় নাটক “শান্তিপুর সাংস্কৃতিক” – এর ‘রক্ত উপখ্যান', নাটক ও নির্দেশনা কৌশিক চট্টোপাধ্যায় । অসাধারণ শারীরিক নৈপুণ্যতায় অতীতের রক্তাক্ত কাহিনী দশর্ককে বাকরুদ্ধ করে দেয়। এই দুটি নাটকে দর্শকের উপস্থিতি ও তাদের নিমগ্নতা গাঁড়াপোতা শপ্তকের ধারাবাহিক নাট্যচর্চার সফলতাকেই তুলে ধরে। নাট্যমেলার দ্বিতীয় দিনের প্রথম নাটক ছিল “বনগাঁ ধুলাউড়ানিয়া”- এর প্রযোজনা ‘A Journey of স্পার্টাকাস’ , মূল নাটক বাদল সরকার নির্দেশনা লোপামুদ্রা গুহ নিয়োগী। এই দিনের দ্বিতীর নাটক 'আও তানিক প্রেম করে' বিভা রানী ,পরিকল্পনা ও নির্দেশনা স্বরম উপাধ্যায় প্রযোজনা ডিভাইন সোস্যাল ডেভেলপমেন্ট অগানাইজেশন, পাটনা ।

দ্বিতীয় দিনের শেষ নাটক গাঁড়াপোতা শপ্তকের প্রযোজনা Comfort tone অথরা মরে গেলি অরুণেশ ? নাটক স্বপন রঞ্জন হালদার নির্দেশনা প্রণয় বিশ্বাস ও রুমা চ্যাটার্জী । ৩য় দিনের প্রথম নাটক ছিল “গড়িয়া সুচর্চা” – এর প্রযোজনা 'অনার্যায়ন' রচনা ও নির্দেশনা নন্দন ভট্টাচার্য । এই দিনের দ্বিতীয় নাটক “দক্ষিণেশ্বর সংকেত”- এর প্রযোজনা ‘রুপাই সাজু কথা’, রচনা পল্লী কবি জসীমউদ্দীন, সম্পাদনা ও নির্দেশনা প্রিয়াঙ্ক রায় । নাট্যমেলার শেষ নাটক গাঁড়াপোতা শপ্তকের বড়োদের জন্য ছোটোদের নাটক ‘কালের যাত্রা', রচনা রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশনা প্রণয় বিশ্বাস ও রুমা চ্যাটার্জী । ২৩ ও ২৪ শে ডিসেম্বর দুদিন আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, মোট পাঁচটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগী দলগুলির প্রযোজনাও দর্শকের মুগ্ধ করে। বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে নাটক নিয়ে এই উদ্দীপনা যথেষ্ট আশাব্যঞ্জক । আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে বনগ্ৰাম উচ্চ বিদ্যালয়, কালুপুর পাঁচপোতা উচ্চবিদ্যালয় ও চাঁদপাড়া বানী বিদ্যাপিঠী । ২৪শে ডিসেম্বর মুক্তচত্বরেই উক্ত বিদ্যালয়গুলিকে পুরষ্কৃত করা হয় ।
0 Comments