আত্মপ্রকাশ হলো 'ক্যাথলিন' ও 'ত্রিকোণী' গ্রন্থের, লেখক স্মৃতি মল্লিক সাহা - NEWS THEATRE FORUM

কলকাতা : গত ৮ মে কলকাতার নলিনী গৃহ সভাঘরে আত্মপ্রকাশ পেলো কবি স্মৃতি মল্লিক সাহার একক কাব্য গ্রন্থ 'ক্যাথলিন' ও নিজ ঘরানার 'ত্রিকোণী' কাব্য (বর্ণ দ্বীপ) । অসংখ্য কবি সাহিত্যিক ও পাঠকদের উপস্থিতিতে এই গ্রন্থ গুলির মোড়ক উন্মোচিত হয় ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কবি ও সাহিত্যিক - অমিত গোস্বামী, কবি সঞ্জয় গুহ ঠাকুরতা, কবি অরিজিৎ বাগচী, কবি সৌম্যজিৎ আচার্য, সঙ্গীত শিল্পী সুমন্ত সারেঙ্গী, সঙ্গীত শিল্পী নন্দিনী বসু সরকার সরকার সহ আরো অনেকে ।

থিয়েটার ফোরাম তথা জিজ্ঞাসা বনগাঁ প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থ গুলি ঘরে বসেই কিনতে পাওয়া যাবে একটি ফোন কলের মাধ্যমে  এবং কলেজস্ট্রিট শহর জেলার বিভিন্ন বুক স্টল থেকেও গ্রন্থটি কিনতে পাওয়া যাবে । গ্রন্থটি হাতে পেতে যোগাযোগ করুন ৯৮৩৬৮৩০৬৮৮ ফোন নম্বরে । দাম পরিশোধ করা যাবে অনলাইনের মাধ্যমে ।




Post a Comment

0 Comments