থিয়েটারে বোমা বর্ষণ || মৃত্যু হল কয়েকশো শিল্পী, শিশু ও সাধারণ মানুষের - NEWS THEATRE FORUM

 

ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজার খানেক সাধারণ মানুষ ও শিল্পীরা । তাঁদের উপর রাশিয়া (Russia) বিমান হামলা করেছে বলে অভিযোগ ইউক্রেনের । তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ায় ।

আর্ন্তজাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি । হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বুধবারের এই হামলাকে ভয়ংকর যুদ্ধাপরাধ বলে চিহ্নিত করেছেন । তাঁর দাবি, ওই থিয়েটার হলে যে সাধারণ মানুষরাই ছিলেন তা রুশ সেনার অজানা ছিল না।

Post a Comment

0 Comments