বেড়ে গেল Repertory Grant টাকা, দাবি নিয়ে সরব ছিলেন বিলু দত্ত - News Theatre Forum




সত্য জিৎ

বহুদিন ধরে নাট্যকর্মীদের Repertory Grant বাড়ানোর দাবী উঠেছিল । কিন্তু, কিছুই হয়নি ।  এই দাবী  নিয়ে বিলু দত্ত ছুটতে শুরু করলেন দিল্লী ।  দরবার করলেন সংস্কৃতি মন্ত্রকে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি । দমবার পাত্র'ও নন বিলু দত্ত ।


বিলু দত্ত । আমরা নামটা বহুদিন ধরেই শুনি । বিশেষ করে প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম উঠলেই  বা তাঁকে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হলে যার নাম সবসময় শোনা যেতো, তিনিই বিলু দত্ত । প্রখ্যাত মঞ্চশিল্পী ধীরেন দত্তের নাতি এবং মঞ্চসজ্জায় আলোড়ন ফেলে দেওয়া মানুষ মনু দত্তের ছেলে তিনি । মুখোমুখি নাট্য সংস্থার কর্ণধার। নাট্যকর্মীদের সুখে- দুঃখে, আপদে- বিপদে সবসময় সামনে থাকেন বিলুদা। গতকাল একটি নাট্যদল ও কয়েকজন নাট্যকর্মীর ফেসবুক পোস্টে ওনার সম্বন্ধে দু তিনটি কথা পড়েই খোঁজ নিয়ে সবকিছু জানতে পারলাম আমরা । 


 যেভাবেই হোক তিনি যোগাযোগ করলেন কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রীর সাথে । মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং মাননীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী রেড্ডির  কাছে সময় নিয়ে নাট্যকর্মীদের স্বার্থে কথা বললেন এবং তাঁদের পরামর্শে লিখিতভাবে সরকারের কাছে অনুরোধ জানান Repertory Grant বাড়ানোর জন্য । এটা গত নভেম্বর মাসের কথা ।


সেই অক্লান্ত প্রচেষ্টা এবার ফলপ্রসূ হয়েছে। কেন্দ্রীয় বাজেটে নাট্য গুরু ও শিষ্যদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে । নাট্য শিষ্য ৬ হাজার থেকে ১০ হাজার আর নাট্য গুরু ১০ হাজার বেড়ে ১৫ হাজার হয়েছে ।


এটা কোন রাজনৈতিক দলের কাছে দাবী নয়, এটা ছিল সরকারের কাছে ন্যায্য দাবী । বিলু বাবু সেই দাবীই তুলে ধরেছেন । নিজের আদর্শের প্রতি দায়বদ্ধ থেকেই তাঁর এই কাজ । আমরা নাট্যকর্মীরা বিলু দত্তের এই প্রচেষ্টার জন্য তাঁকে আন্তরিক ও সংগ্রামী অভিনন্দন জানাই। থিয়েটার ফোরাম তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে । আগামীদিনেও নাট্যকর্মীদের পাশে এভাবেই থাকবেন, এই দৃঢ় আস্থা রাখছি ।

Post a Comment

0 Comments