মহলা থেকে মঞ্চে - ৩য় পর্ব, বর্ধমান স্বপ্ন অঙ্গনের নাটক 'যশোদা মা' - NEWS THEATRE FORUM

নাটক  যশোদা মা

বিজয়কুমার দাস

বর্ধমানের একটি উল্লেখযোগ্য নাট্যদল বর্ধমান স্বপ্ন অঙ্গন । বিশিষ্ট নাট্যজন ও বাচিকশিল্পী প্রবীর হালদার এই দলের কর্ণধার । সমমনষ্ক কিছু থিয়েটার আগ্রহী বন্ধুবান্ধবকে নিয়ে শুধুমাত্র থিয়েটার করার স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিল স্বপ্নের এই অঙ্গন । তারপর শুরু হয়েছিল থিয়েটার । প্রথমে বর্ধমানে । পরে বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় । তারপর পরিচিতি বাড়ার পর সারা রাজ্য জুড়ে ।"যশোদা মা" এই দলের একটি অতি পরিচিত প্রযোজনা । দুশো রজনী ছাড়িয়ে তিনশো রজনীর দিকে এগোচ্ছে । এই লেখা প্রস্তুতের সময় পর্যন্ত ২৮২ রজনী অভিনয় হয়েছে 

নিজেদের নাটকের প্রস্তুতি পর্বের সংবাদ প্রকাশে আগ্রহী

নাটকের দল অবশ্যই যোগাযোগ করুন

লেখক বিজয় কুমার দাস এর সাথে 

যোগাযোগ : ৯৪৩৪৩৭৪৯৭৪

এ নাটকের নাট্যকার শিবঙ্কর চক্রবর্তী । পরিচয়ের সূত্রে প্রবীর একটা নাটক চেয়েছিল নাট্যকার শিবঙ্কর চক্রবর্তীর কাছে।শিবঙ্করবাবু নাটক শোনানোর জন্য প্রবীরকে ডাকেন।প্রবীর চন্দননগরে শিবঙ্করবাবুর বাড়ি গেলে তিনি গোটা তিনেক পাণ্ডুলিপি নিয়ে বসেন । প্রথমেই পড়েন "যশোদা মা" নাটক । সেটাই পছন্দ হয়ে যায় প্রবীরের ।

বর্ধমান ফিরে দলের ছেলেমেয়েদের কাছে নাটকটি পড়ার পর সবার পছন্দ হয়ে যায় । চরিত্র নির্বাচন করে শুরু হয়ে যায় রিহারসাল।সেটা ২০১১ সাল । দলের প্রতিষ্ঠা হয়েছিল ২০০৫ সালে ।

নাটকটা প্রথম মঞ্চস্থ হয়েছিল উত্তরবঙ্গের ময়নাগুড়িতে । দ্বিতীয় শো আসামে । দুটোই প্রতিযোগিতা মঞ্চ । দুবারই শ্রেষ্ঠ প্রযোজনা, সেরা অভিনেতা- অভিনেত্রীর সম্মান । পরবর্তীকালে এ নাটক দলের জন্য এনে দিয়েছে বহু পুরস্কার, সম্মান স্মারক, প্রশংসা । বর্ধমানে নাটকটি এ পর্যন্ত(২০২১) হয়েছে তিনবার ।রবীন্দ্র সদন, সংস্কৃতি মঞ্চ ও টাউন হলে । নিজের শহরেও মিলেছে প্রশংসা ।

থিয়েটার সংক্রান্ত বই কিনতে চান ? 

দেখে নিন বুকলিস্ট, অর্ডার করুন অনলাইনে


নির্দেশক তথা প্রধান চরিত্রাভিনেতা প্রবীর হালদার জানালেন, নাটকের বিষয়বস্তু খুবই হৃদয়স্পর্শী । এক মাতাল দুধবিক্রেতার ছেলেকে (গোপাল)  নিয়ে এ নাটকের গল্প।অতনু - ঊষার পরিবারে দুধবিক্রেতা বাবার সঙ্গে আসত ছেলেটি।ঊষা ভালবেসে ফেলে ছেলেটিকে।ঊষা ছেলেটিকে নিজের পরিবারে স্নেহের ছায়ায় প্রশ্রয় দেয় । ছেলেটির মাতাল বাবার যেমন এটা অপছন্দ,তেমনি ঊষার স্বামী অতনু পরের ছেলেকে প্রশ্রয় দেওয়া মেনে নিতে পারে না।যদিও শেষ পর্যন্ত জিতে যায় ঊষা।ঊষাই হয়ে ওঠে গোপালের যশোদা মা ।

নাটকের কাস্টিং গত দশ বছরে পরিবর্তন হয়েছে বারবার । শুধু অতনু চরিত্রে সবগুলি শোতেই নির্দেশক প্রবীর হালদার অভিনয় করেছে।ঊষা চরিত্রে এখন অভিনয় করছেন রঞ্জনা পাল । আগে অভিনয় করেছেন তনিমা মজুমদার,দোলন মোহন্ত,স্বাগতা ব্যানার্জী।অন্যান্য চরিত্রে আগে অভিনয় করেছে শঙখনাথ দাস,রিন্টু ব্যানার্জী,জয়দেব কারক,গৌরীশঙ্কর ব্যানার্জী,সিদ্ধার্থ ব্যানার্জী । এখন অভিনয় করে খাইরুল ইসলাম,সুহৃদ ভট্টাচার্য।ছেলেটির চরিত্রে আগে অভিনয় করত অরিত্র।এখন শুভঙ্কর । প্রথম থেকেই আলোর দায়িত্বে গোপাল রাজ।আবহ আগে করত জয়দেব কারক।পরে পার্থ চ্যাটার্জী । মৌলিক দলের মহলাকক্ষে মাস দেড়েক রিহারসালে তৈরি হওয়া নাটক "যশোদা মা" একটানা দশ বছর প্রযোজনার মান ধরে রেখেছে । রাজ্যের উত্তর থেকে দক্ষিণের শহরে,গ্রামে,গঞ্জে অভিনীত হয়ে চলেছে । যদিও এ নাটকের পরে স্বপ্ন অঙ্গন আরো নাটক মঞ্চে এনেছে । কিন্তু "যশোদা মা " জনপ্রিয়তা ধরে রেখেছে । সরকারী নাট্যমেলায় দমদমের অজিতেশ মঞ্চে ও রঘুনাথগনঞ্জে অভিনয় হয়েছে । "যশোদা মা" সত্যিই খ্যাতি দিয়েছে বর্ধমান স্বপ্ন অঙ্গনকে ।

Post a Comment

0 Comments