গাঁড়াপোতা শপ্তক নাট্য সংস্থা আয়োজিত ২৩ বর্ষ নাট্যমেলা হয়ে গেল ২৬ ডিসেম্বর রবিবার বর্ণপরিচয় অডিটোরিয়ামে। যদিও অনলাইন নাট্য উৎসব দিয়ে শুরু হয়েছিল আমাদের ২৩ বর্ষ নাট্যমেলা। গত ৩০ নভেম্বর বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দ্র কীর্তি (ব্যাঙ্গালুরু) অনলাইন নাট্য উৎসব এর উদ্বোধন করেন। এই উৎসবে অংশ গ্রহণ করে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের তিনটি নাট্যদল। মোট চারটি নাটক দেখানো হয় দলের ইউটিউব চ্যানেলে। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অফলাইন নাট্য উৎসব এর উদ্বোধন করেন বাংলার নাট্য জগতের তরুণ তুর্কি রাকেশ ঘোষ (নাটককার, অভিনেতা, নির্দেশক)। মঞ্চস্থ হয় দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র প্রযোজিত "স্যাফো চিত্রাঙ্গদা"। রচনা ও নির্দেশনা রাকেশ ঘোষ। নাটকের বিষয়, ভাবনা, অভিনয় দু:সাহসিকতা ও প্রশংসার দাবি রাখে।
থিয়েটার সংক্রান্ত বই কিনতে চান ?
দেখে নিন বুকলিস্ট, অর্ডার করুন অনলাইনে
মঞ্চস্থ হয় সূত্রধর আসামের গৌরব কুমার হাজারিকা নির্দেশিত "নীর্ভানা দ্য মুক্তি"। নাটকটি সমৃদ্ধ করে আমাদের। গাঁড়াপোতা শপ্তক প্রযোজিত দুটো অণুনাটক "সাধারণ মেয়ে" ও "কৃষ্ণা" মঞ্চস্থ হয়। নির্দেশনায় ছিলেন- প্রণয় বিশ্বাস, রিয়া মল্লিক ও রুমা চ্যাটার্জি। সর্বশেষ নাটক গাঁড়াপোতা শপ্তক প্রযোজিত ৩৭ টা শিশু শিল্পীদের নিয়ে বড়োদের জন্য ছোটদের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের "গুরু"। নির্দেশনা প্রণয় বিশ্বাস ও রুমা চ্যাটার্জি। সম্পাদক প্রদীপ বিশ্বাস বলেন এবছরের নাট্যমেলার ট্যাগলাইন "অচলায়তনের কপাট ভাঙার আকাঙ্ক্ষা" তা আমরা যথাযত করে তুলতে পেরেছি ও দিন গুনছি ২৪ বর্ষ নাট্যমেলার।
0 Comments