বাংলার থিয়েটার কর্মিদের জন্য গর্বের, সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন নাট্যকার ব্রাত্য বসু - NEWS THEATRE FORUM


সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 'মীরজাফর ও অন্যান্য নাটক' বইয়ের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি।


বৃহস্পতিবার চলতি বছরের সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে সাহিত্য আকাদেমি সংস্থা। ২০টি ভাষায় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। গুজরাটি, মৈথিলী, মণিপুরী এবং উর্দু ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার এখনও ঘোষণা করা হয়নি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই চারটি ভাষায় পুরস্কার প্রাপকদের নাম পরে ঘোষণা করা হবে।


★ সাহিত্য অকাদেমি পুরস্কার ২০২১ পেলেন শ্রী ব্রাত্য বসু(বইয়ের নাম -মীর জাফর ও অন্যান্য নাটক)


★ শিশু সাহিত্য অকাদেমি পুরস্কার২০২১ পেলেন শ্রী সুনির্মল চক্রবর্তী (বইয়ের নাম -বটকেষ্টবাবুর ছাতা)


★ যুব সাহিত্য অকাদেমি পুরস্কার ২০২১ পেলেন শ্রী গৌরব চক্রবর্তী (বইয়ের নাম- শ্রীমান সনেট)


সকল প্রাপককে থিয়েটার ফোরাম এর অভিনন্দন !

Post a Comment

0 Comments