পিছিয়ে নেই জম্মু ও কাশ্মীরের সঙ্গম থিয়েটার গ্রুপ এর চোর চোর মৌসেরা ভাই - THEATRE FORUM



নৈহাটি রঙ্গসেণার রঙ্গ উৎসবের ১৮ জুলাইয়ের নাটক ছিল " জম্মু কাশ্মীরের সঙ্গম থিয়েটার গ্রুপের  হিন্দি নাটক "চোর চোর মৌসেরা ভাই" ,ডিরেক্টর শ্রী আক্রম খান । নাটকটি প্রধানত হাস্য - রসাত্মক । নাটক শুরুর দৃশ্যে দেখা যায় একটি ঘরের দৃশ্য যেখানে মনিব চাকরকে খুঁজে বেড়াচ্ছে আর চাকর লুকিয়ে আছে যাতে তাকে গান শিখতে না হয় । তবুও মনিব তাকে খুঁজে নিয়ে এসে গান শেখাতে বসে । সে আর এক মজার দৃশ্য কারণ মনিব যতটা বেসুরো চাকর তার থেকেও বেসুরো । তবুও মেরেধরে চাকরকে মনিব গান শেখাতে চান কারণ মনিব আশরাফ নিজে অত্যন্ত অলস ও অসুখী ছিল । গান শিখে যদি চাকর পয়সা আয় করতে পারে । কিন্তু সে গুঁড়ে বালি হোলো মনিবের । এদিকে  আশরাফের বোন হলো ফতেমা যার ৪০ বছর বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হয়নি , সে তার নিজের বিয়ে নিয়ে খুবই চিন্তিত । ফতেমা একটি ম্যারেজ ব্যুরোতে ৪০০০ টাকা দিয়েছিল যাতে তারা তাকে বিয়ের জন্যে পাত্র খুঁজে দেয় । কিন্তু সেই ভুয়ো ম্যারেজ ব্যুরো টাকা নিয়ে পালিয়ে যায় । কালে খান হলো একজন বৃদ্ধ মানুষ যিনি প্রচুর ধনবান কিন্তু বিপত্নীক । তিনি আবার বিয়ে করতে চান । ফতেমার কাছে ম্যারেজ ব্যুরোর চিটিং করার কথা শুনে আশরাফের মাথায় এক বদবুদ্ধি খেলে । সে  ফতেমাকে টোপ হিসেবে রেখে কালে খানকে ঠকানোর কথা ভাবে এবং প্রচুর টাকা নেয় । এদিকে আশরাফের চাকর শেকুও মনে মনে ফন্দি আঁটে আশরাফের বোন ফতেমাকে চিট করার । সে এক কম বয়সী ছেলে সেজে ওয়াসিম নামে ফতেমাকে ফোন করে এবং ফতেমা ফোন পেয়ে ভীষন উত্তেজিত হয়ে পড়ে । কারণ তার বয়সী মহিলাকে এমন কম বয়সী ছেলে বিয়ে করতে চায় । নাটকের শেষে আশরফের বউয়ের কাছে সব প্রকাশ হয়ে যায় । সব দৃশ্যেই কমেডির মাধ্যমে ফুটে উঠেছে দারুন মজা । বিশেষ করে আশরাফের ভুয়ো ম্যারেজ ব্যুরোতে কালে খান ফতেমাকে বিয়ে করার জন্যে আসে এবং ফতেমা ভেবে আশরাফের বউয়ের পেছনে পেছনে পুরো মঞ্চ জুড়ে ছুটে বেড়ায় । 


 তার পরের দৃশ্যে শেকু ভোল পাল্টে ওয়াসিম সেজে ফতেমাকে নানা কথার প্যাঁচে ভোলাতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে হিন্দী গান দর্শকের হাসির উদ্রেক করে । আর তারপর কালে খানের মঞ্চে প্রবেশ আর মহব্বতের গান "চু চাই চু চাই চি" শুনে দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা ওঠে। এর পরের দৃশ্যে আশরাফের নেশাগ্রস্ত হয়ে মঞ্চে প্রবেশ এবং কালে খানের সামনে সব জারিজুরি ফাঁস করে দেয় আশরাফের বউ । এর মধ্যেই ফতেমা মঞ্চে প্রবেশ করে এবং কাঁদতে কাঁদতে ওয়াসিমের প্রতারণার কথা জানায় । তখন কালে খান ফতেমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর ফতেমা কালে খানের সাথে বিয়েতে রাজি হয়ে যায় । 


এই সময় যে গানগুলো বেজে ওঠে ব্যাকগ্রাউন্ডে সেগুলো বেশ অর্থবহ করে তোলে দৃশ্যকে । আশরাফ তার নিজের ভুল বুঝতে পারে । এই সময় শেকুকে নিয়ে পুলিশ মঞ্চে ঢোকে আর তার প্রতারণা ফাঁস করে দেয় । শেকু বারবার মাফ চাইতে থাকে আর আশরাফ তখন ওকে মাফ করে দেয় । আশরাফের বৌ বলে ওঠে ," চোর চোর মৌসেরা ভাই?" । খুব মজার একটা নাটক দেখলাম আন্তর্জালের মাধ্যমে এই সময় , যখন কোভিড -১৯  মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছে । হ্যাটস অফ আক্রম খানজি ।।

Post a Comment

0 Comments