রঙ্গসেণা আয়োজিত পঞ্চম রঙ্গোৎসব ( দ্বিতীয় পর্যায়), ২য় জাতীয় নাট্যোৎসবের এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়ে গেল "শিখন্ডী" নাটকটি। পরিবেশনায় "নটভঙ্গম"- বিহার,মঘাই, নাট্যদল।
হিন্দি ভাষায় নাটকটি একটি চমৎকার নাটক আমাদের উৎসবে পরিবেশন করলেন। পরিচালক শ্রী রজনীশ কুমার তার পরিচালনার দক্ষতা আমাদের দেখালেন। মহাভারতের শিখন্ডী বহু চর্চিত চরিত্র না হলেও, কৃষ্ণ তার কূটনৈতিক বুদ্ধিতে শিখন্ডী কে সামনে রেখে মহামতি ভীষ্মদেব কে অর্জুনকে দিয়ে হত্যা করিয়েছিলেন , কেননা ভীষ্মদেব এর একটি অন্যতম প্রতিজ্ঞা ছিল, তিনি কোন নারীর বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করবেন না। শিখন্ডী ছিলেন অর্ধনারী রুপি।
এই বিষয়কে সামনে রেখে নাটকটি মঞ্চসজ্জা আলোকসম্পাত এবং বিহারের লোকো আঙ্গিকের চমৎকার ব্যবহারে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।
করোনা পরিস্থিতি গ্রামাঞ্চলের মানুষকে কোনভাবেই প্রভাবিত করে নি বরং সংকটে ফেলে দিয়েছে যা এই নাটকে প্রদর্শিত হয়েছে। দেশের শাসক দল কোন না কোন বিষয়কে সামনে রেখে তাদের ইচ্ছেমতো শাসন চালিয়ে যান যা এই নাটকের মূল উপপাদ্য।
গোটা নাটকটি একটি চমৎকার জোন ভিত্তিক উপস্থাপনায় চমকপ্রদ হয়ে ওঠে। প্রত্যেক অভিনেতাদের সতস্ফুর্ত অভিনয় দৃষ্টি আকর্ষণ করেছে অনলাইনে প্রত্যেক দর্শককে।
এক কথায় একটি অসাধারণ প্রযোজনা "শিখন্ডী"।


0 Comments