রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা সম্পর্কে এবং তাদের কিছু কাজকর্ম - THEATRE FORUM

 







অম্বুনাথ সাহা  - ২০১৫ সালে ৭ই জানুয়ারী সন্ধ্যায় আমরা কিছু উন্মুক্ত মনের নাট্য প্রেমী মানুষ উন্মুক্ত চিন্তার প্রয়োগ ঘটাবার উদ্দেশ্যে নতুন কিছু করার উদ্দেশ্যে নিয়ে আলোচনায় করার পর এবং সেখানে স্থির হয় সমস্ত রকমের বন্ধিসালা থেকে মুক্ত হয়ে সমস্ত হাস ফাঁস করার অবস্থা থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে নিয়ে খোলা মনে কাজ করবো এবং যেখানে আমি নয় ' আমরা ' শব্দটি প্রাধান্য পাবে । এই লক্ষ নিয়ে স্থির করি একটি নাট্যদল গঠন করবো বলে রঘুনাথগঞ্জ তথা জঙ্গিপুর এলাকার কিছু সমমন ভাবাপন্ন মানুষ একত্রিত হয়েছিলাম । এখান থেকেই সৃষ্টি হলো,আমাদের অত্যন্ত  আপনার প্রিয় ভালোবাসার নাট্যদল রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ ,মুর্শিদাবাদ । 


পরের সপ্তাহে থেকে শুরু হলো মহড়া বিমল বন্দোপাধ্যায় এর একটি কালজয়ী নাটক - ' একটি অবাস্তব গল্প ' কে অবলম্বন করে শুরু হলো আমাদের পথ চলা ।



 দলে একে একে আরো নতুন নতুন মানুষজনেরা  আস্তে আস্তে শুরু করলেন । এতে আমরা উদ্যোক্তরা মনোবল বেড়ে গেল । ভাবতে  ভাবতে একটি বছর হয়ে গেল শুরু করলাম আমাদের দলের নিজস্ব নাট্য উৎসব  ২০১৬ সালে ৫ই জানুয়ারী আমাদের নাট্য উৎসবের সূচনা হলো ।

 সেই সঙ্গে নিজস্ব প্রযোজনা একটি অবাস্তব গল্প প্রভূত সাড়া ফেললো ,পাঁচ দিনের সফল নাট্য উৎসবের পর উৎসাহ দ্বিগুণ হলো।


 পূর্ববতী অভিজ্ঞতা এবং বর্তমান সদস্যদের সুচিন্তিত মত বিনিময় এর মাধ্যমে উঠে এলো দলের ভবিষ্যৎ । যথাযথ  সুদৃঢ় করতে হলে আমাদের উত্তরাধিকার তৈরি করা একান্ত প্রয়োজন সেই দায়বদ্ধতা থেকে তৈরি হলো নাট্যদলের নিজস্ব শিশু ও কিশোর বিভাগ ।  উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বলা যায় শিশু ও কিশোর বিভাগের উদ্বোধন বছরের প্রায় ৩৫ জন শিশু ও কিশোর ছোটো ছোটো ছেলে মেয়েরা উৎসাহের সঙ্গে দলে যোগদান করলো ।  এদের অভিভাবক ও অভিভাকরা ভীষণ ভাবে উৎসাহিত হলেন। ঠিক তার পরের বছর ২০১৭ সালে নাট্য উৎসবে বড়দের সঙ্গে ছোটরাও নাট্য উৎসবে অংশ নিয়ে দর্শক মনে দাগ কেটে ফেললো। 

এইভাবে ২০১৮,২০১৯ এবং ২০২০ প্রতি বছরেই জানুয়ারী মাসে ৫-৭ দিনের নাট্য উৎসবে নিজস্ব প্রযোজনা সহ , কলকাতা রাজ্যের বাইরে অন্যান্য জেলা এবং ভিন্ন রাজ্যের দলগুলি অংশগ্রহণ  ক্রমাগত বেরিয়ে চলেছে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ,মুর্শিদাবাদ ।


 বর্তমানে রাজ্যের ভিন্ন রাজ্যের এবং বাংলাদেশ সহ নাট্য জগতে একটি পরিচিতি নাম হয়ে উঠলো। রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ এর উল্লেখযোগ্য প্রযোজনা - পৃথার ঘর নাটকটি এই মুহূর্তে ৫৬ তম শো করেছি, গত ১৯ শে  জানুয়ারী ২০২১ মালদা দুর্গা সদনে যার আয়োজন পশ্চিমবঙ্গ রাজ্য নাট্য আকাদেমী পৃথার ঘর নাটকটির নাট্যকার শিবংকর চক্রব্ত্তী নির্দেশনা - অনিরুধ্য দাস সহ - নির্দেশনায় অজিত সরকার আলো - রোহিত সিংহ রায় ,তন্ময় দাস রূপসজ্জা - সমীর হালদার আবহ - আকাশ হালদার , রন্জু হালদার অভিনয়ে - রাজেন্দ্র প্রসাদ সিংহ ,সোমা গোস্বামী ,অজিত সরকার , নিশীথ দাস , তরুণ কান্তি চক্রবর্তী , রমেন্দ্র প্রসাদ সিংহ , রাকেশ হালদার , রণজিৎ রায়,তপন দাস,সায়ন মুখার্জী ,অতিন কুমার দাস সামগ্রিক পরিকল্পনা - অজিত সরকার ,রাজেন্দ্র প্রসাদ সিংহ ,সোমা গোস্বামী ।

 এছাড়াও আমাদের দল ত্রিপুরা  ২০১৮ ,এলাহাবাদ ২০১৯ এবং বাংলাদেশ ২০১৯ সালে উল্লেখযোগ্য প্রযোজনা করে এসেছি । লকডাউন এর কারণে দুর্ভাগ্যবশত দেশ - বিদেশের আরো কিছু অংশগ্রহণ স্থগিত হয়ে আছে। প্রত্যন্ত জেলার রঘুনাথগঞ্জ এর মত মফস্বল শহরে একটি দল হিসেবে আমরা সারা রাজ্যের এবং ভিনরাজ্যে দর্শকের কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছি তাতে আমরা ধন্য । তাই আজ বলি `` নীড় ছোটো ক্ষতি নেই আকাশ তো বড় " ।  আমরা সেই আকাশের একটি ছোটো তারা হতে চায়, এর জন্যে সকলের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ কাম্য।।

Post a Comment

0 Comments