"Book of Love"-Mass foundation, পাকিস্থান প্রযোজিত একটি নাটক, একটি অবাঞ্ছিত সন্তান কিভাবে সবার কাছ থেকে লাঞ্ছিত হচ্ছে এবং অবশেষে কি ঘটছে তা নিয়েই এই গল্প, এবং ছেলেটি তার অসাধারন অভিনয় দক্ষতার মাধ্যমে প্রত্যেকটি সিনের গল্পের মধ্যে সূত্র গেঁথে দিয়েছে। এই নাটকটি অনুষ্ঠিত হয় নৈহাটি রঙ্গসেণা আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক নাট্য উৎসবের পঞ্চম দিন অর্থাৎ ৫ই জুন এটি একটি অসাধারন প্রযোজনা, সকল কলা কুশলিদের অভিনয় দক্ষতায়,নাচের মাধ্যমে ফুটে উঠেছে এই নাটকটি, যা নির্মান করেছেন "শ্রী আমির নাওয়াজ" মহাশয়। ওনার সুদক্ষ নির্দেশনায় এই নাটকটি একটি অসামান্য স্থান অর্জন করেছে। এমনকি নির্দেশকের মুখোমুখি অনুষ্ঠানে শ্রী নওয়াজ জানান প্রকৃত অর্থে শান্তি স্থাপন হোক পাকিস্তান ও ভারতের মধ্যে আর তার জন্য প্রয়োজন যথাযথ শান্তি বৈঠক। এমনকি ভারত পাকিস্তান সম্পর্ককে বারং বার রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করা হয়েছে - কিন্তু দু দেশের মানুষের প্রকৃত অর্থে শান্তি চায় - এছাড়া আর কিছু নয়, এমনকি বুক অফ লাভ সেই কথাই বলে।


0 Comments