পঞ্চম রঙ্গোৎসব, দ্বিতিয় নাট্য উৎসব"- এর প্রথম পর্বের দ্বিতীয় দিন - THEATRE FORUM




নিজস্ব প্রতিনিধি : "মহাভারত"- একটি ভারতীয় মহাকাব্য, যেটির মূল রচয়িতা হলেন তৎকালিন ভারতবর্ষের বিশিষ্ঠ মুনি "বেদব্যাস"। এই মহাভারত রচনা করা হয়েছিল আজ থেকে বহূ বছর আগে, কিন্তু এই মহাকাব্যটি এখনো প্রাসঙ্গিক। এই মহাকাব্যকে ঘিরে অনেক নাটক নির্মান হয়েছে, তেমনি ভারতের "রঙ্গসেণা" নামক একটি নাট্য সংস্থা "উত্তরায়ন(যুদ্ধ হোক তন্তরে ও বাহিরে)" নাম দিয়ে একটি পূর্ণাঙ্গ প্রযোজনা নির্মান করে। যেটি উপস্থাপন করা হয় তাদের আয়োজিত পঞ্চম রঙ্গোৎসব, দ্বিতিয় নাট্য উৎসব"- এর প্রথম পর্বের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১শে মে, ২০২১-২২, নাট্য উৎসবে, যেটি অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ন অনলাইন মাধ্যমে। এই নাটকটির রচয়িতা হলেন "শ্রী দেবব্রত ঘোষ" মহাশয়, তিনি এই নাটকে "শ্রী কৃষ্ণের" চালক রূপকে তুলে ধরেছেন,যে সে কিভাবে "অর্জুন" নামক এক বীর-কে চালনা করছেন এবং অবশেষে "অর্জুন"- এর  কি ঘটছে। 




এই নাটকটির প্রত্যেকটি অভিনেতা,অভিনেত্রী তাদের সুদক্ষ অভিনয়ের মাধ্যমে নাটকটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। এই নাটকটির একটি অন্যতম গুরুত্ত্বপূর্ণ অংশ হলো "কোরিওগ্রাফি",যেটি ছারা হয়তো নাটকটি অসম্পূর্ণ। এই "কোরিওগ্রাফি"-এর কলা-কুশলিরাও খুব সুন্দর দক্ষতার সাথে নাটকটির মান আরও বাড়িয়ে দিয়েছে, এবং এই নাটকের নির্দেশক "শ্রী ধ্রুপদ ঘোষ" মহাশয় তার অসাধারন নির্দেশনার দ্বারা এই নাটকটির মান অনবদ্য করে তুলেছেন।

Post a Comment

0 Comments