অনলাইনে আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজনে নৈহাটি রঙ্গসেনা - THEATRE FORUM




নৈহাটি : ৩০শে মে শুরু হয়ে গেল নৈহাটি রঙ্গসেনা আয়োজিত (ভারত) আন্তর্জাতিক থিয়েটার ফেষ্টিবল।সাতদিনের  নাট‍্যোৎসবের অংশগ্রহণকারী দেশ গুলি হল ভারত বাংলাদেশ ইটালি কেনিয়া পাকিস্তান প্যারাগুয়ে ও স্পেন। চলবে ৫ই জুন পর্যন্ত।      শুভ উদ্বোধন হয় প্রয়াত বিশিষ্ট অভিনেতা আবৃত্তিকার নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায় কবি শঙ্খ ঘোষ বিশিষ্ট অভিনেতা ইরফান খান ও অন‍্যান‍্য বহু মানুষ যারা সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করে।   প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন রঙ্গসেনার সহ সভাপতি শ্রীমতি কাকলী ভৌমিক।স্বাগত ভাষন দেন সভাপতি বিশিষ্ঠ যাত্রা অভিনেতা ও নাট‍্যকার শ্রী দেবব্রত ঘোষ।আমন্ত্রিত বিশিষ্ট জন ও নাট‍্যদল গুলিকে স্বাগত জানান এই অনলাইন নাট‍্যোৎসবে এবং কোভিট প্রটোকল মেনে অনলাইন নাট‍্যোৎসবের প্রয়োজনিয়তি ব‍্যাখ‍্যা করেন।শ্রী ধ্রপদ ঘোষের সঞ্চালনায় শুরু হয় মূল আলোচনাা । প্রিন্সিপাল চিফ গেস্ট শ্রী মারকো লুই- ডিটেক্টর লোউখি ডেল আর্টে, (রোম, ইতালি) প্রারম্ভিক ভাষণ দেন । রোমান থিয়েটারের মাস্ক ব্যবহারের প্রচলনের কথা উল্লেখ করে জানান এখন এমন পরিস্থিতি যে সকলকেই এই মাস্ক পড়তে হচ্ছে। তবুও আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সব শিল্পীদের ঐক্যবদ্ধ থাকতে হবে । এই অতিমারি সমগ্র বিশ্বের ব্যবসা বাণিজ্য শিল্প-সাহিত্য সবকিছুকেই অতি সংকটের মধ্যে ফেলে দিয়েছেে । তা থেকে সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাফল্য লাভ করতে হব । বিশ্বনাট্য ও প্যানডেমিক প্রসঙ্গে তাঁর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ  পরবর্তী বক্তা স্পেশাল চিফ গেস্ট শ্রীমতি জাসটিনা জান-ক্রকোওসোকাইয়া, তিনি প্রেসিডেন্ট - জাস্ট বডি ল্যাব বোজেপোল ক্রকোওসোকিয়া ওয়ার্কল, পোলান্ড, নিজে নাট‍্যকর্মি নন কিন্তু প্রকৃতীপ্রেমী । এখন মানুষ ও প্রকৃতির মধ্যে একটি সুন্দর সুসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক পুনর্গঠন এর আহ্বান জানালেন ।     পরবর্তী বক্তা শ্রী প্রবীর গুহ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং পরিচালক অল্টারনেটিভ লিভিং থিয়েটারের । অত্যন্ত সচ্ছল ভাবে ওনার দলের নামের সাথে বিকল্প থিয়েটারের কথা পরিবেশন করলেন । এবারের বক্তা শ্রী তোসাদ্দেক হোসেইন মান্না নাট‍্য সংস্কৃতি ও সংস্কৃতি হারমনির উপর সুন্দর আলোচনা করলেন । শেষ বক্তা ছিলেন শ্রীমতি ইরেনা বর্জ্জেস, বিশেষ অতিথি ডিটেক্টর আর্টিস্টিকা দে এসপেসিও-দে-এসপেসিও টিয়েট্রাল আলবাদা এট সেন্ট্রো দে টিয়েট্রো দে- লা হাভানা, লা হাভানা, কিউবা । এই প্যানডেমিক সিচুয়েশনে সমস্ত ইগো পলিটিক্স ছেড়ে গোটা বিশ্বের জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সকলের প্রতি সহমর্মিতা নিয়ে তাদের সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানালেন।     



             এই আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন স্বপ্নদল বাংলাদেশ, নৈহাটি রঙ্গসেনা ভারত, লিভবেরেকান্তি টিয়েট্রো ইতালি, নিউ স্টার ড্রামা গ্রুপ কেনিয়া, মাছ ফাউন্ডেশন পাকিস্তান, প্রেএক্টো ইকারো,-প‍্যারাগুয়ে, এবং নোইটে বোহেমিয়া স্পেন। এই অতি মাড়িতে বিশ্বে নাট্যকর্মীদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগের এই প্রক্রিয়া প্রশংসনীয় । রঙ্গসেনা সফলতা পাক এই কামনা করি।

Post a Comment

0 Comments