নৈহাটি : ৩০ মে, রাত ৮ টা ৩০ মিনিট, নৈহাটি রঙ্গসেণার ইউটিউব চ্যানেল থেকে প্রিমিয়ার শোতে দেখা গেল 'যাদুর প্রদীপ' । রঙ্গসেণা আয়োজিত পঞ্চম রঙ্গোৎসব ২০২১-২২ এর প্রথম পর্ব যা মূলত দলের দ্বিতীয় আন্তর্জাতিক নাট্য উৎসবের প্রথম দিনে প্রথম পরিবেশনা । বাংলাদেশের প্রখ্যাত দল - ঢাকার স্বপ্নদলের প্রযোজনা এই যাদুর প্রদীপ ।
"আরব্য রজনী"-একটি বিশ্ব বিখ্যাত কাহিনি,এটি মধ্য প্রাচ্য ও দক্ষিন এশিয়ার গল্প এবং লোক কথার একটি সংকলন যা ইসলামের স্বর্ণযুগে আরবি তে সংগৃহিত হয়েছিল। এই আরব্য রজনিকে ঘিরে অনেক নাটক নির্মান হয়েছে, "আলাদিনের আস্চর্য প্রদীপ" এর কাহিনী অবলম্বনে সম্প্রতি বাংলাদেশের নাটকের দল "স্বপ্নদল" "যাদুর প্রদীপ" নামে একটি মাইমো ড্রামা নির্মান করেন। সম্প্রতি এই নাটকটি অনুষ্ঠিত হলো ভারতের "রঙ্গসেণা -র পঞ্চম রঙ্গোৎসব, দ্বিতিয় নাট্য উৎসব"- এর প্রথম পর্বের প্রথম দিন অর্থাৎ ৩০শে মে, ২০২১-২২, নাট্য উৎসবে, যেটি অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ন অনলাইন মাধ্যমে। এটি একটি অসাধারন পূর্ণ দৈর্ঘের মূকাভিনয় প্রযজনা, সকল কলা কুশলিদের অভিনয় দক্ষতায় ফুটে উঠেছে এই নাটকটি, যা নির্মান করেছেন "শ্রী যাহিদ রিপন" মহাশয়। ওনার সুদক্ষ নির্দেশনায় এই নাটকটি একটি অসামান্য স্থান অর্জন করেছে। প্রথম দিনেই দর্শকদের মনে দাগ কেটেছে স্বপ্ন দলের যাদুর প্রদীপ।


0 Comments