নিজস্ব প্রতিনিধি : ভারতীয় সময়ানুসারে ঠিক রাত আটটা, নৈহাটি রঙ্গসেণারর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভালের তৃতীয় দিন অর্থাৎ ১ লা জুন সন্ধ্যায় ইতালির লিবেরকান্তি থিয়েটারের দুই পরিচালক দ্বারা নির্দেশিত ও অভিনীত হলো নাটক "দ্য লাভ মিসডিডস"। অভিনেতারা হলেন শ্রীমতি ভিভিয়ানা সিমোন ও শ্রী জিওভান্না সোলিনাস। ইতালির সপ্তদশ শতাব্দীর প্রথাগত থিয়েটারে চর্চা হলো কমেডা লা আর্ট, নিজের মুখের উপর নাকের থেকে উপরে অর্ধ- মুখোশ ব্যবহার করে এই নাট্য মাধ্যমে। এই প্রথাগত আর্টের মাধ্যমে নাট্য পরিবেশনা করেন ভিভিয়ানা আর সোলিনাস। এক ভালোবাসার পরিণতির যথাযথ কমিক রুপান্তর অভিনেতাদের অভিনয় গুন ও সুন্দর ইটালিয়ন সঙ্গীতসহ নিদারুণ উপস্থাপনার মধ্যে দিয়ে অসাধারণ হয়ে উঠেছে। মাত্র ১৩ মিনিটের এই উপস্থাপনা সকলকে দর্শকে আকর্ষণ করে। সুন্দর এই নাটক।
মিঃ জিওভানা সোলিনাস থিয়েটার উৎসবের আহ্বায়ক মন্ডলিদের স্বাগত জানান এবং ভিভিয়ানা সিমোন দর্শকের প্রতি তাঁর আপন ভাষায় শুভেচ্ছা প্রদান করেন যে ভারতীয় সংস্কৃতি ও ভারত দেশ দুইই তার খুব প্রিয়। তারা আপ্লুত এই উৎসবে যোগ দিয়ে।




0 Comments