আপনিও কি নাটক লেখেন ? তাহলে যুক্ত হয়ে পড়ুন এই ব্যতিক্রমী উদ্যোগে - THEATRE FORUM


 

নিজস্ব প্রতিনিধি : গতবছর করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই থিয়েটার চর্চায় এসেছে একাধিক আঘাত । শো বন্ধ, রিহার্সাল বন্ধ, হলের কর্মীদের রোজগার বন্ধ, নেপথ্য ও অভিনয় শিল্পীদের রোজগার বন্ধ । রাজ্যজুড়ে নাট্যকর্মীরা গত বছর থেকেই মানুষের সেবায় একাধিক কাজ করে চলেছেন । মানুষের সেবা, সমাজের সেবার মধ্যে দিয়েই টিকিয়ে রাখতে চেয়েছেন থিয়েটার চর্চাকে । হয়েছে একাধিক অনলাইন সেমিনার, অনলাইন থিয়েটার ফেষ্টিভেল, অনলাইন ওয়ার্কসপ সহ বিভিন্ন কর্মকাণ্ড ।


থিয়েটার চর্চার সমসাময়িক কঠিন পরিস্থিতিকে মাথায় রেখেই থিয়েটার ফোরাম উদ্যোগ নিয়েছে এক ব্যতিক্রমী রবিবার সন্ধ্যার । প্রতি রবিবার রাত আটটায় ফেসবুক লাইভ এর মাধ্যমে আয়োজন করা হচ্ছে 'থিয়েট্রিক্যাল ক্যাফে' নামে নাট্যকারদের সরাসরি নাটক পাঠের আসর । ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক স্বনামধন্য নাট্যকার এই অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই অনুষ্ঠানকে সফলতার দিকে এগিয়ে দিয়েছেন । 


'থিয়েট্রিক্যাল ক্যাফে' শুরু হয়েছিল ২০২১ সালের ১০ জানুয়ারি অর্থাৎ থিয়েটার ফোরামের ষষ্ঠ বর্ষ জন্মদিনে । ইতিমধ্যেই ১৮ সপ্তাহ পার করেছে নাটক পাঠের আসর । বিগত দিনের নাটক পাঠের ভিডিওগুলি দেখতে চাইলে 'নাটকের শো (কবে, কোথায়)' THEATRE FORUM নামক ফেসবুক গ্রুপের টাইমলাইনের একদম শুরুতেই Announcement পোস্ট গুলি দেখুন । অথবা নিচের নাট্যকারদের নামের তালিকা নামের উপর ক্লিক করলে সেই নাট্যকারের ভিডিওটি সরাসরি দেখতে পাবেন ।


সরাসরি ফেসবুক পেজে পৌঁছতে

CLICK HERE


অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা করেছেন থিয়েটার ফোরামের সঙ্গে যুক্ত বিভিন্ন জেলার সদস্যরা ।

★ সামগ্রিক পরিকল্পনায় : কোচবিহার থেকে মানস নন্দন চক্রবর্তী ।

★ সঞ্চালনায় : হলদিবাড়ি থেকে দীপঙ্কর মন্ডল ।

★ টেকনিক্যাল সাপোর্ট : হলদিবাড়ি থেকে কৌশিক সরকার (লেকু) ।

★ প্রচার পরিকল্পনা : মুর্শিদাবাদ থেকে সামিনুর ইসলাম ।


অনুষ্ঠান আয়োজনে যেসব নাট্যদল সহযোগিতা করছে,

★ কলকাতা অনীক থিয়েটার গ্রুপ

★ হলদিবাড়ি কোলাজ থিয়েটার গ্রুপ

★ কোচবিহার স্বপ্ন উড়ান নাট্যদল

★ বহরমপুর রণ নাট্যগোষ্ঠী 

★ বহরমপুর থিয়েটার রুটস নাট্যদল

★ থিয়েটার ফোরাম বনগাঁ শাখা


আপনিও কি নাট্যকার ?

থিয়েট্রিক্যাল ক্যাফেতে নাটক পাঠ করতে আগ্রহী ? যোগাযোগ করুন : ৯৭৩২৬২৬৫৩৬


২০২১ সালে ইতিমধ্যেই যে নাট্যকারদের আমরা পেয়েছি,

১০ জানুয়ারি - সঞ্জয় চট্টোপাধ্যায় (রাজারহাট)

১৭ জানুয়ারি - জুলফিকার জিন্না আহমেদ (শান্তিনিকেতন)

২৪ জানুয়ারি - তোসাদ্দেক হোসাইন মান্না (বাংলাদেশ)

৩১ জানুয়ারি - তীর্থঙ্কর চন্দ (হালিশহর)


৭ ফেব্রুয়ারি - সুদীপ্ত ভৌমিক (আমেরিকা)

১৪ ফেব্রুয়ারি - সুমিত্র বন্দ্যোপাধ্যায় (কলকাতা)

২১ ফেব্রুয়ারি - তমোজিৎ রায় (শিলিগুড়ি)

২৮ ফেব্রুয়ারি - মৈনাক সেনগুপ্ত (কলকাতা)


৭ মার্চ - সুচরিতা বড়ুয়া চট্টপাধ্যায় (কলকাতা)

১৪ মার্চ - সঞ্জয় আচার্য্য (নৈহাটি)

২১ মার্চ - শান্তনু মজুমদার

২৮ মার্চ - চন্দন সেন (ব্যারাকপুর)


০৪ এপ্রিল - একেএম সাইফুল্লা (কালিকাপুর)

১১ এপ্রিল - দীপায়ন ভট্টাচার্য (কোচবিহার)

১৮ এপ্রিল - প্রদীপ মৌলিক

২৫ এপ্রিল স- স্নেহাশীষ চৌধুরী


২ মে - ড. অমিতাভ কাঞ্জিলাল

৯ মে - সৌনাভ বসু 

১৬ মে - শুভব্রত রায় চৌধুরী (বোলপুর)

২৩ মে - সঙ্গীতা চৌধুরী

৩০ মে - শুভাশীষ খামারু


৬ জুন - দেবলীনা বিশ্বাস

১৩ জুন - অমিতাভ কাঞ্জিলাল

২০ জুন - শান্তনু মজুমদার

২৭ জুন - দীপায়ন ভট্টাচার্য


৪ জুলাই - অতনু বর্মন (আমোদপুর)

১১ জুলাই - উজ্জ্বল চট্টোপাধ্যায় (কলকাতা)

১৮ জুলাই - বনানী দাস (নবদ্বীপ)

২৫ জুলাই - দীপক নায়েক (কালিনগর)


১ আগষ্ট - পূর্বাচল দাসগুপ্ত(কোচবিহার)

৮ আগস্ট - বসন্ত পাথ্রডকর (বিরাটি)

১৫ আগষ্ট- বারীন চক্রবর্তী(দিল্লী)

২২ আগষ্ট- সুমন ধর (বাঁশবেড়িয়া)

২৯ আগষ্ট - চন্দন সেন (ব্যারাকপুর)


৫ সেপ্টেম্বর : কৃষ্ণকলি সায়নী (মালদা)

১২ সেপ্টেম্বর : সন্দীপ বাগচী (বহরমপুর)



Post a Comment

0 Comments