এবার ১০৭ জন ডাক্তার সরাসরি ফোন কলে চিকিৎসায় - ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম

কলকাতা : গত রবিবার সন্ধ্যায় ৩২ জন ডাক্তারকে নিয়ে শুরু হয়েছিল ওয়েস্ট 'বেঙ্গল ডক্টরস ফোরামে'র টেলিমেডিসিন পরিষেবা। ইতিমধ্যে হাজারো করোনা রোগীকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

৩২ থেকে আজ অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মোট ১০৭ জন চিকিৎসক আপনাদের পরিষেবায় নিয়োজিত হয়েছেন । নিচে তাদের নাম এবং ফোন নাম্বার এর তালিকা দেওয়া হল । কেবল নামের পাশে দিন ও সময় দেখে সেই সময়ে ফোন করুন।

মনে রাখবেন এই পরিষেবা কিন্তু কেবল হোম আইসোলেশনে আছেন এমন কোভিড রোগীদের জন্যই ।


টেলেকনসাল্টেশনের আগে এই প্রশ্নাবলীর উত্তর লিখে নিয়ে কনসাল্ট করতে বসলে দুপক্ষেরই সুবিধা হবে বলে মনে হয়। 


কোভিড সংক্রান্ত প্রশ্নাবলী

-------------------------------

১) জ্বর আছে? প্রথম কবে জ্বর এসেছিল? শেষ কবে জ্বর এসেছে? সর্বোচ্চ জ্বর কত মেপেছিলেন?

২) সর্দি বা কাশি আছে? কাশি কি শুকনো? না কফ উঠছে?

৩) গায়ে হাতে পায়ে বা মাথায় ব্যথা আছে?

৪) শ্বাসকষ্ট আছে? বাড়িতে যদি পালস অক্সিমিটার থাকে তবে তাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন অক্সিজেন স্যাচুরেশন কত দেখেছেন?

৫) গা বমি ভাব আছে? বমি হয়েছে? পায়খানার সমস্যা আছে? কবে থেকে এবং কেমন সমস্যা?

৬) খিদে হচ্ছে? খাবারের স্বাদ বা গন্ধ কেমন পাচ্ছেন?

৭) দুর্বলতা আছে? ঘুম হচ্ছে? 

৮) আপনাকে কি নিয়মিত কোনও ওষুধ খেতে হয়? খেতে হলে কী কী ওষুধ?

৯) আপনার কি কোনও ওষুধে অ্যালার্জি আছে? কোন কোন ওষুধে?

১০) আপনি কি ধূমপান করেন? 


অন্তত এই দশটি প্রশ্নের উত্তর রেডি করে টেলি-তে বসুন। দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ এগোবে।


মানুষের পাশে ছিল, আছে, থাকবে

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম






Post a Comment

0 Comments