প্রথম বর্ষের নাট্য সমন্বয় নাট্যোৎসব সম্পন্ন হলো বহরমপুরের খাগড়াতে - থিয়েটার ফোরাম

অনুষ্ঠিত হয়ে গেলো All India Theatre Association — এর উদ্যোগে প্রথম বর্ষের নাট্য সমন্বয় নাট্যোৎসব     



 পায়েল পাল : গত ৬ জানুয়ারী বহরমপুরের খাগড়া অঞ্চলের হিন্দুস্থান সেবা সমিতির মুক্তাঙ্গন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল AITA—এর উদ্যোগে ১ম বর্ষের  নাট্যোৎসব,, এই নাট্যোৎসব এর আয়োজক ছিলেন বহরমপুর *'স্বর্ণমঞ্চ'* ; *'বহরমপুর থিয়েটার রুটস্'* এর সদস্যরাও এই উৎসবে সামিল ছিল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের বিখ্যাত নাট্যাভিনেতা ও যাত্রাভিনেতা শ্রী শীতল বাগচী মহাশয়, অনুষ্ঠানের উদ্বোধন ও উনিই করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিরূপ দাস ।           



             

বিষাক্ত বিষ কবিতা পাঠের মধ্যে দিয়ে সূচনা হয় গতকালের অনুষ্ঠান , মোট ছয়টি  অনুনাটক অনুষ্ঠিত হয় । মধ্যমগ্রাম ঋদ্ধির প্রযোজনায় এবং আকাশদীপ ঘোষ এর ভাবনায় 'আমি সেই মেয়ে' ছিল অনুষ্ঠানের প্রথম নাটক। ড. দানী কর্মকারের নাটক বসুষেণ ছিল দ্বিতীয় নাটক, প্রযোজনা আলো নাট্য সংস্থা এবং নির্দেশনায় জয়ন্ত চক্রবর্তী । এরপর অনুষ্ঠিত হয় ' নাটক শিশু নাট্যম ও সমাজ উন্নয়ন কেন্দ্র' , চাকদহ এর প্রযোজনায় 'কাজের ছেলে'; নাটক ও নির্দেশনায় কালাচাঁদ দাস । 'বহরমপুর সত্য সন্ধান নাট্য সংস্থা' এর প্রযোজনায় এবং অমৃত সিং এর নির্দেশনায় চতুর্থ নাটক ছিল ' পরাধীন স্বাধীনতা ' । কলকাতার 'রবীন্দ্রনগর নাট্যায়ুধ' এর প্রযোজনায় পঞ্চম নাটক ছিল নাটক 'পাঁক', নাটক ও নির্দেশনা ড.দানী কর্মকার । বহরমপুর 'স্বর্ণমঞ্চ' এর নিজস্ব প্রযোজনায় অনির্বাণ এর  নাটক 'আলো' দিয়ে শেষ হয় অনুষ্ঠানের কর্মসূচি,  নাটকটির নির্দেশনা করেন স্বর্ণমঞ্চের বিট্টু কৃষ্ণেন্দু । অনুষ্ঠানে আগত প্রতিটি দলের নির্দেশকদের উত্তরীয় এবং স্বর্ণমঞ্চের বিট্টু কৃষ্ণেন্দুর নিজের হাতের তৈরি উপহার দিয়ে বরন করে নেওয়া হয়। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বহরমপুর খাগড়া এবং সৈদাবাদ অঞ্চলের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । আগামী দিনে এইরকম  আরও ভালো ভালো নাটক দেখতে পাবেন বহরমপুরের মানুষ ।




Post a Comment

0 Comments