৪৭ তম বর্ষপূর্তি ফালাকাটা রানার নাট্যোৎসব, লক্ষ্য এবার ৫০ তম'র দিকে - থিয়েটার ফোরাম

 নিজস্ব সংবাদদাতা : গত ২৫ এবং ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেলো রানার নাট্যসংস্থা-র ৪৭ বছর পূর্তি উপলক্ষ্যে দু-দিনের নাট্যোৎসব ৷ প্রতি বছর রানার নাট্যসংস্থা ডিসেম্বরের ২৫-২৯ তারিখ অবধি আয়োজন করে থাকে সারা বাংলা ছোটো নাটকের প্রতিযোগিতা ৷ বাংলার বিভিন্ন প্রান্তের নাট্যদল এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য উন্মুখ হয়ে থাকে ৷ কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন ৷ কোভিড- মহামারীর কারণে এবার প্রতিযোগিতার বদলে দু দিনের উৎসবের আয়োজন করে 'রানার' & nbsp;



এই উৎসবস্থলের নামকরণ করা হয় স্বর্গীয় সৌমিত্র চ্যাটার্জী নগর এবং মঞ্চের নামকরণ করা হয় স্বর্গীয় রণেশ রায় তালুকদার-এর নামে ৷


২৫ ডিসেম্বর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রীবিনয়কৃষ্ণ বর্মন মহাশয় ৷ তারপরই শুরু হয় নাটক ৷ প্রথম নাটক মঞ্চস্থ করে 'থিয়েটার ফোরাম', উর্ণাবতী সেন অভিনীত নাটক 'পার্শ্বচরিত্র ৷ দ্বিতীয় নাটক মঞ্চস্থ করে কামাখ্যাগুড়ি আওয়াজ, তাদের নাটক 'চক্ষুদান' ৷ প্রথম দিনের শেষ প্রযোজনা আমতা পরিচয়-এর 'সাবিত্রীবাঈ ফুলে', নির্দেশনায় শুভেন্দু ভান্ডারী ৷ 

নাটক শেষে সংবর্ধনা জ্ঞাপন অভিনেত্রী ঋতুপর্ণা বিশ্বাসকে


দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর সংস্থার সদস্যদের সংগীতানুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয় ৷ এদিনের প্রথম নাটক শুভেন্দু ভান্ডারী নির্দেশিত আমতা পরিচয় প্রযোজনা 'দেবযানী' ৷ নাটক শেষে রানার-এর পক্ষ থেকে বিশিষ্ঠ অভিনেত্রী ঋতুপর্ণা বিশ্বাস-কে সংবর্ধনা জানানো হয় ৷ এদিনের দ্বিতীয় নাটক 'কোচবিহার স্বপ্নউড়ান' প্রযোজনা শুভেন্দু ভান্ডারী নির্দেশিত এবং চন্দ্রানী ঘোষাল অভিনীত নাটক 'উমা' ৷ উৎসবের শেষ নাটক পরিবেশন করে উদ্যোক্তা সংস্থা 'রানার', তাদের নাটক অপু নন্দী নির্দেশিত 'দহনকাল'৷


'উমা' নাটকে অভিনেত্রী চন্দ্রানী ঘোষাল

দু দিনই দর্শক আসন ছিলো চোখে পড়ার মতো ৷ অনুষ্ঠান শেষে রানার-এর পক্ষ থেকে শ্রীটুটু সরকার জানান সব কিছু স্বাভাবিক হলে আগামী বছর আবার তারা 'সারা বাংলা নাট্য প্রতিযোগিতা' অনুষ্ঠিত করবেন ৷

Post a Comment

0 Comments