বগুলা : অতি মহামারীর প্রকোপে নাট্যজগত যখন দীর্ঘদিন দরজায় কুলুপ এঁটে ঘরে ঘরে বসে সেই ঠিক সময়ে একটি নবীন নাট্যদল তাদের পূঁজি উজার করে তৈরী করেছে একটি অভিনব ইনটিমেট স্পেশ। কলকাতা থেকে প্রায় বেশ দূরে নদীয়ার বগুলার এই দল সূচনা। গত তিন বছর দলটি বেশ ভালো ভালো কাজ করে চলছে যদিও সরকারি সাহায্যের তোয়াক্কা না করেই নিজেদের পরিশ্রম ও আর্থিক আনুকুল্যে গড়ে তুলেছে অন্তরপ্রকাশ। সুন্দর এই স্পেশটি যেমন দৃষ্টি নন্দন তেমনি প্রায় সবরকমের টেকনলোজিতে ভরপুর। আলোর যথাযথ সরঞ্জাম রয়েছে, সেট - সাউন্ড, মনোরম গ্রীণরুম আরও যা যা লাগে - আর রয়েছে দলের কর্ণধার সৃজন বাবু ও দলের অন্যান্য সদস্যদের আন্তরিকতা। এ যদিও উপরি পাওনা - তবুও বেশ উষ্ণ এ অভিজ্ঞতা। অন্তরপ্রকাশে তাই ২৯ নভেম্বরের শোতে শেষ প্রদর্শনে নৈহাটি রঙ্গসেণা নিবেদিত এক মনোগ্রাহী একক অভিনয় শ্রীচরণকমলেষু। এত সুন্দর ও অভিনব স্পেশে বিন্যাস প্রায় খানিকটা বদলে নাটক উপস্থাপন করলেন ধ্রুপদ ও তার দল রঙ্গসেণা। আলো ও আবহে দীপ ও রুদ্র এবং সহযোগিতায় কৃষ্ণা সাহা - এই ক জনেই মনের আনন্দে নতুন স্পেশে নাটক করে ফেললেন। দর্শক যেমন ভালো লেগেছে নাটক তেমনই রঙসেণার ভালো লেগেছে অন্তরপ্রকাশ।

0 Comments