ভার্চুয়াল মাধ্যমকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতিতে গত ৩ ই অগস্ট, ১৭ ই সেপ্টেম্বর, ১৫ ই অক্টোবর গুগুল মিটে নৈহাটি রঙ্গসেণা পর পর অনলাইনে মঞ্চস্থ করল তাদের অন্যতম একটি নাটক -রবীন্দ্রনাথ ঠাকুরের -"স্ত্রীর পত্র" অবলম্বনে "শ্রীচরণকমলেষু" । আজকে যখন আমরা সকলেই গৃহবন্দী, তখন ঘরে বসে নাটক দেখার এরকম একটি প্রয়াস প্রশংসনীয়। অভিনয় এবং আবহ দৃষ্টিনন্দন। পরিচালক এবং একক অভিনয়ে ধ্রুপদ ঘোষ নজর কেড়েছেন। কিছু মোমবাতি ও হ্যারিকেনের মত প্রাকৃতিক আলোর ব্যবহারের মাধ্যমে সুন্দর দৃশ্যপট রচনা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। নেপথ্যে যে কুশীলবরা কাজ করেছেন তাদেরও প্রশংসা করতেই হবে।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কী থিয়েটার শো হচ্ছে, জেনে নিন এক ক্লিকে
সমাজে নারীরা চিরকালই অবহেলিত ও সকলের কাছেই অবাঞ্ছিত একটি নিত্য ব্যবহার্য বস্তু হিসেবে চিহ্নিত তা এই নাটকে প্রতিমুহূর্তে স্মরণ করিয়ে দিয়েছে। একটি কলসি কে ছোট্ট শিশু বিন্দু চরিত্রে উপস্থাপনা করে অভিনয় অবাক করে দিয়েছে, এটা পরিচালকের মুনশিয়ানা এবং অভিনেতার দক্ষতা। রঙ্গসেণা নবীনদের দল বলে কখনোই ভাবা যায়নি। একক অভিনয়ে ধ্রুপদ ঘোষ বুঝিয়ে দিয়েছেন চরিত্র চিত্রায়নে লিঙ্গ কখনোই প্রধান বিষয় হতে পারে না। পুরুষ অভিনেতা একজন নারীর চরিত্রে কতটা সাবলীল, তা এই নাটকে একটি উদাহরণ হয়ে রইলো। সমগ্র প্রযোজনাটি যথেষ্ট প্রশংসনীয় "স্ত্রীর পত্র" নাটকে সম্পাদিত করে বসন্তসেনা যথেষ্ট সফল। নাটকটির প্রায় ২৫ তম প্রদর্শন অনুষ্ঠিত হল মহালয়ার দিন। নাটকটির ২৮ তম প্রদর্শন আগামী ১৯ নভেম্বর এই ভারচুয়াল মাধ্যমে হবে বলেই এরকমটা জানান দিয়েছেন নির্দেশক। তার মতে, 'এই ভার্চুয়াল মাধ্যমটি খারাপ নয় - বেশ বাড়িতে বসেই নাটক করা যাচ্ছে, তবে আঙ্গিকটি বেশ অন্য রকমের - বেশ কিছু দৃশ্যকে সিনেম্যাটিক করতে হয়েছে। যেমন মঞ্চে হয়ে এসেছিল তেমন তো সম্ভব নয় বাড়িতে করার তবে নাটকটিকে ভেঙে একদম অন্যরকম করে উপস্থাপন করতে হয়েছে। আর এই ভাঙা গড়াটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে।' রঙ্গসেণার আর যতগুলি প্রযোজনা আছে তারমধ্যে এটিও একটি সফল প্রযোজনা। আর যেহেতু একদম অন্য আঙ্গিকে নাটকটি উপস্থাপন করা তাই আগামী দিনেও গুগুল মিটে নাটকটির প্রদর্শন চলবে বলে এরকমটাই জানান দলের কর্ণধার।


0 Comments