'কোচবিহার অনাসৃষ্টি' আয়োজনে অভিনব, মনোগ্রাহী, চিত্তাকর্ষক এক কর্মশালা সম্পন্ন হল - থিয়েটার ফোরাম


সুমন্ত সাহা :  লুপ্তপ্রায় লোকসংস্কৃতিকে বর্তমান প্রজন্মের ছাত্র- ছাত্রীদের কাছে জনপ্রিয় করতে অভিনব, মনোগ্রাহী, চিত্তাকর্ষক এক কর্মশালা সম্পন্ন হল কোচবিহার অনাসৃষ্টি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ ও পরিচালনায় ।  কোচবিহার ১ নম্বর ব্লক এলাকায় মোয়ামারি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে ছিল তিন দিন ব্যাপী (৯- ১১ অক্টোবর, ২০) পুতুল নাটক প্রশিক্ষণ কর্মশালা । 'কোচবিহার অনাসৃষ্টি’ নামক একটি সমাজসেবী সংগঠন এই কর্মশালার আয়োজক । এই কর্মশালা সফল করতে আর্থিকভাবে সহযোগিতা করেছিল ভারত সরকারের সংগীত- নাটক একাডেমী বিভাগ । 

আত্মকথনে চপল ভাদুড়ী, পর্ব - ৩

‘পুতুল নাটক’, ‘পুতুল’ শব্দটি শুনলেই মনে পড়ে যায় ছোট্ট বেলার কথা । ‘পুতুল’ শব্দের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের ছোটবেলার অনেক আবেগ ও স্মৃতি । আর এই পুতুল নাটক গ্রাম বাংলার তথা গ্রামীন ভারতের একটি ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, যা বর্তমানে হারিয়ে যেতে বসেছে । এই ‘পুতুল নাটক’- কে শুধুমাত্র চিত্ত বিনোদন নয়, যে কোন বিষয়ে সামাজিক সচেতনতার প্রচার ও লেখাপড়ার অন্যতম চিত্তাকর্ষক মাধ্যম হিসেবেও ব্যবহার করা যেতে পারে । ‘কোচবিহার অনাসৃষ্টি’-এর পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া এই লোকসংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এবং এই সংস্কৃতিকে পুনরায় ঐতিহ্য মন্ডিত করার প্রয়াসেই তাদের আজকের এই কর্মশালা । 




এই কর্মশালায় বিভিন্ন স্কুলের মোট ৩০জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল । এই কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশের প্রখ্যাত পাপেটর খালিদ হাসান রুমি তার ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে। এছাড়া কোচবিহারের স্হানীয় নাট্যকর্মী এবং পাপেটররা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেন। এই কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার সদর আই সি কোতোয়ালি শ্রী সৌম্যজিৎ রায় মহাশয়, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য শ্রী স্নেহাশিস চৌধুরী মহাশয় এবং কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক শ্রী বিদ্যুৎ পাল মহাশয়।।

Post a Comment

0 Comments