অনলাইন অণুনাটক প্রতিযোগিতা আয়োজনে 'গাঁড়াপোতা শপ্তক', লাস্ট ডেট ১৫ নভেম্বর
- থিয়েটার ফোরাম - CLICK HERE
গবেষণাধর্মী থিয়েট্রিক্যাল তথ্য সংগ্রহ করুন
আমাদের সবদিক থেকে সচেতন থেকে প্রযোজনা করতে হচ্ছে। সরকারি নির্দেশ মেনে হলে দর্শক আসছেন। এবং প্রথমদিন এই নাটকটি দেখতে যে এত দর্শক আসবেন তা ভাবতে পারিনি। আসলে থিয়েটারের দর্শক থিয়েটার দেখতে আসবেনই যখন শ্রীচরণকমলেষু মঞ্চে আসছে, তাও আবার ২৫ তম শো। ২৫ তম প্রদর্শন নিয়ে অভিনেতা ও নির্দেশক ধ্রুপদ ঘোষ জানালেন - না, এক্সাইটমেন্ট তো আছেই। সাথে একটা ভয়ও - এত দিন পর সেই মঞ্চে ফেরা - সেই লাইট, সাউণ্ড, সামনের সারিতে দর্শক। ভেরি এক্সাইটেড। তবে বিন্যাসের কিছু পরিবর্তন তো আছেই, আসলে তা প্রতি শোতেই হয়। এটা তো ২৫ তম প্রদর্শন। যারা প্রথম শো দেখেছিলেন এবং আজ যারা দেখলেন তারা বুঝবেন কতটা আমূল পরিবর্তন ঘটেছে। এবং এই পরিবর্তনের পক্ষে আমি। তবে, আজ যেহেতু অনেকদিন পর, তাই নিজের সবটা উজার করে দিয়েছি। দর্শকেরা খুব উল্লসিত, সকলে সামাজিক দূরত্ব মেনে - মাস্ক পরে নাটক দেখেছেন। এত মানুষ এসেছেন - আমাদের সাথে সহযোগিতা করেছেন - এটাই তো বড় ব্যাপার। দর্শকরা যদি চান তবে আমরা খুব শীঘ্রই ১০০ তম প্রদর্শন করতে পারব। পাশে থাকুন সকলে। এভাবেই থিয়েটার এগিয়ে যাবে। এটাই আমাদের বিশ্বাস।




0 Comments