ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের মানুষদের কথা ভেবে বহরমপুর ঋত্বিক এর নাটক 'মা' - থিয়েটার ফোরাম


অম্বুনাথ সাহা : সম্প্রতি কিছুদিন আগে লকডাউন এর মাঝে বহরমপুর ঋত্বিক নাট্য সংস্থা প্রযোজিত একটি নাটক "মা" দর্শকদের মন জয় করে নিয়েছে ।

ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের মানুষদের কথা ভেবে এই নাটকটি তৈরি। ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ মানুষেরা যেখানে প্রতিনিয়ত সমাজের কাছে বিদ্রূপের পাত্র হয়ে দাঁড়িয়েছে , সমাজের প্রতিটি মানুষ তাদেরকে যেখানে প্রত্যেকটা কাজ থেকে বঞ্চিত করে রেখেছে সেখানে বহরমপুর ঋত্বিক নাট্য সংস্থা "মা" নাটকটি একটি অভিনব সাড়া ফেলে দিয়েছে ।

সামগ্রিক ভাবনা এবং একক অভিনয় এ কাজটি করেছে ঋত্বিক নাট্য দলের সদস্য সুদীপ্ত মণ্ডল । এছাড়াও আপনাদের জানিয়ে রাখি "মা" নাটকটি কোচবিহার কম্পাস আয়োজিত একক নাটক প্রতিযোগিতায় দুটি পুরস্কারে সম্মানিত হয়েছে । শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে দ্বিতীয় স্থান ( মা ) এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৃতীয় স্থান ( সুদীপ্ত মণ্ডল )। আপাতত ,ভার্চুয়াল মাধ্যমসহ মা নাটক টি তিনটি প্রদর্শন সম্পন্ন হয়েছে । বহরমপুর বাসীর কাছে ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছে এই নাটকটি ।

Post a Comment

0 Comments