জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠির আয়োজনে হয়ে গেল 'আগমনী' - থিয়েটার ফোরাম


দীপঙ্কর মন্ডল :  দীর্ঘদিন পর মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলো জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী, স্থানীয় বান্ধব নাট্য সমাজের মিনি হলে।  আয়োজিত হলো মুক্তাঙ্গনের আগমনী অনুষ্ঠান।

 প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দলের বর্তমান সভাপতি অলোক সুধীর সরকার, নির্দেশিকা রীনা ভারতী সহ বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান এর শিল্পী ও শিক্ষিকারা। মূল্যবান বক্তব্য রাখেন অলোক সুধীর সরকার, বরুণ ভট্টাচার্য, সব্যসাচী দত্ত, দেবাশীষ পাল। এরপর 

অনুষ্ঠিত হয় নৃত্য- নাটক- কবিতা আলেখ্য "অন্য পুজোর গল্প" , আলেখ্য ভাবনায় অনুজ সাহা, নির্দেশনায় রীনা ভারতী।দলের সদস্য দের পাশাপাশি এই আলেখ্য তে অংশগ্রহণ করে রিদম ড্যান্স একাডেমী, নৃত্য মালঞ্চ এবং মন্দাক্রান্তা ড্যান্স অ্যান্ড মিউজিক কলেজ এর ছাত্রীরা । যা অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে দর্শকের কাছে।

সংগীত পরিবেশনে ছিলেন সঞ্চারী বোস, সীমা সান্যাল, অর্পিতা চক্রবর্তী। এছাড়া

নৃত্য পরিবেশন করে অনন্যা গাঙ্গুলী, দীপ্তি রায়। 

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৌসুমী কুন্ডু। করোনা পরিস্থিতিতে এরকম মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজনে আপ্লুত দর্শকাসন, যা তাদের করতালিতে প্রমাণিত। আগমনীর প্রাক মুহূর্তে "মুক্তাঙ্গনের আগমনী" উৎসবের ছটা ছড়িয়ে দিলো দর্শকদের মনে।

Post a Comment

0 Comments