বনগাঁ : বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, দিনের পর দিন লকডাউন চলার পর বর্তমানে আনলক পর্বে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে । এই পরিস্থিতিকে মাথায় রেখে গাঁড়াপোতা শপ্তক নাট্য সংস্থা তাদের ২২ তম বর্ষের নাট্যমেলার প্রথম পর্ব আয়োজন করতে চলেছে অনলাইনের মাধ্যমে । একটি অনলাইন অণুনাটক প্রতিযোগিতা হতে চলেছে । আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর রাত পর্যন্ত ।
থিয়েটার শুধু মঞ্চে নয়, বিপন্ন মানুষের মাঝেও, সময়ের দাবী মেনে উদ্যোগে থিয়েটার ফোরাম CLICK HERE
১৫ মিনিট সময়সীমার মধ্যে অভিনীত নাটকের ভিডিও ইমেইল করে পাঠাতে হবে । দলপ্রতি একটি নাটক পাঠানো যাবে এবং ভিডিওতে কেবল মাত্র নাটকের নাম ব্যতীত অন্য কোনও তথ্য উল্লেখ করা যাবে না । দল ও নাটকের নাম,ঠিকানা, কাস্টিং, ক্রেডিট আলাদাভাবে লিখে পাঠাতে হবে ।
গবেষণাধর্মী থিয়েট্রিক্যাল তথ্য সংগ্রহ করুন CLICK HERE
সেরা ৩ টি প্রযোজনা, সেরা পরিচালক, অভিনেত্রী, অভিনেতা ও পাণ্ডুলিপির জন্য থাকছে শংসাপত্র সহ আর্থিক পুরস্কার । প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ১০০ টাকা এন্ট্রি ফি আয়োজক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং তার রশিদের প্রতিলিপি সহ ভিডিও সংস্থাকে পাঠাতে হবে । বিশদে জানতে ফোন করে যোগাযোগ করুন ।
প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত । বাংলা থিয়েটারের তিনজন বিশিষ্ট মানুষ বিচারকের ভূমিকায় থাকবেন । তারা হলেন শ্রীবিমল চক্রবর্তী, শ্রীসৌরভ পালোধি শ্রীজয়রাজ ভট্টাচার্য ।




0 Comments