পাল্লা এলাকার 'সহমর্মী' মানবিক উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল - থিয়েটার ফোরাম


বনগাঁ :   গত কিছুদিন আগে বনগাঁ হাসপাতাল চত্বরে একজন বয়স্ক মানুষের সাথে ঘটে যায় এক মর্মান্তিক তথা অমানবিক দুর্ঘটনা । একজন বৃদ্ধ অসুস্থ মানুষকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতাল কর্তৃপক্ষ তথা সাধারণ মানুষ কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেননি । ফলস্বরূপ সকলের চোখের সামনেই একটু একটু করে বৃদ্ধের মৃত্যু হয় । হয়তো সামান্য সহযোগিতা পেলেই জীবন ফিরে পেতেন । সেদিন বনগাঁ হাসপাতাল চত্বরের সঙ্গে সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের এই অমানবিক দৃশ্য । এর পরেই সামাজিক বিচ্ছিন্নতা ও কোভিড ১৯ সংক্রান্ত বিষয়ে মানুষের ভয়কে দূর করতে তথা এলাকার কোভিড আক্রান্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সাহায্যের উদ্দেশ্য নিয়েই উত্তর ২৪ পরগনা জেলার পাল্লা এলাকার বিভিন্ন ক্লাব গুলোর সমন্বয়ে গঠিত হয় 'সহমর্মী' নামে এক মানবিক প্রয়াস । 

১৫ টি সংবাদ পত্র (আজকের) পি.ডি.এফ কপি পড়ুন, এই লিংকটি ক্লিক করে -- CLICK HERE




এই মানবিক প্রয়াস এর সঙ্গে যুক্ত করে নেওয়া হয় পাল্লা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, পাল্লা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের এবং কোভিড জয়ীদের । সকলের মিলিত প্রয়াসে এই প্যানডেমিক সময়ে একের পর এক সামাজিক তথা মানবিক উদ্যোগ নিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি করে 'সহমর্মী' । এই সংকটময় সময়ে তারা প্রথমেই এলাকার প্রত্যেকটি কোভিদ আক্রান্ত পরিবারের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যাগুলিকে দূর করার চেষ্টা করেছে । মাস্ক ,সোডিয়াম হাইপোক্লোরাইট, স্যানিটাইজার পৌঁছে দেওয়া থেকে শুরু করে, হোম আইসোলেশনে থাকার সরকারি বিধিনিষেধ সম্পর্কে সচেতন করার চেষ্টা করছে । কোভিড আক্রান্ত পরিবার গুলি সম্পর্কে সমাজে অহেতুক  অস্পৃশ্যতা দূর করার বিশেষ পদক্ষেপ নিয়েছে । সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এবং তুলনামূলক বেশি সংখ্যক মানুষকে এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত করে আরো অনেক বড় পরিসরে এই অস্পৃশ্যতা দূর করতে সচেষ্ট হয়েছে । আশ্চর্যজনক ভাবেই বহু সংখ্যক সাধারন মানুষ এই কর্মকান্ডে যুক্ত হয়েছেন । এলাকার কোন মানুষ কোভিড আক্রান্ত হলে সেই পরিবার গুলিকে বাজার করে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই কর্মসূচিকে এক ব্যতিক্রমী সফলতায় পৌঁছে দিয়েছেন ।

আত্মকথনে চপল ভাদুড়ী, পর্ব - ৩  -- CLICK HERE



এখন পর্যন্ত 'সহমর্মী' পাল্লা পঞ্চায়েত এলাকার মোট ১৬ টি কোভিড আক্রান্ত পরিবারের কাছে পোছে গিয়েছে । এলাকার চারটি পরিবারের কোর্মবিডি যুক্ত কোভিড আক্রান্ত সদস্যকে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সহায়তা করেছে । দুর্ভাগ্যজনক ভাবে হাসপাতালে একজনের মৃত্যু ঘটলেও বাকি সবাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন ।


থিয়েটার শুধু মঞ্চে নয়, বিপন্ন মানুষের মাঝেও, সময়ের দাবী মেনে উদ্যোগে থিয়েটার ফোরাম -- CLICK HERE


উল্লেখযোগ্য একটি ঘটনা হলো কোভিড আক্রান্ত একজন বয়স্ক মানুষ, যার হেটে অ্যাম্বুলেন্সে ওঠার ক্ষমতা ছিল না , এমন একজন রোগীকে ঝন্টু ও মিঠুন এলাকার দুজন তরুণ অ্যাম্বুলেন্সে তুলে দিতে নির্দ্বিধায় এগিয়ে এসেছেন । আনন্দের খবর হল এদের কেউই এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হননি ।



 'সহমর্মী' এখন সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত শ্রমজীবী শ্রেনীর মানুষ আগামী দিনে কোভিড আক্রান্ত হয়ে পড়বেন, তাদেরকে সীমিত ক্ষমতার মধ্য দিয়ে মুদিখানার সমস্ত রকম বাজার করে দেওয়া হবে । এখন পর্যন্ত এরকম দুটি পরিবারকে এই সহায়তা তুলে দেওয়া হয়েছে 'সহমর্মী'র পক্ষ থেকে । এছাড়াও তারা অন্যান্য সংগঠনের সঙ্গে হাতে হাত রেখে বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় একাধিক সামাজিক কাজে যুক্ত হয়েছেন ।

তারা মনে করেন, সমাজিক বিচ্ছিন্নতা নয় ,পারস্পরিক সহায়তা ও অংশিদারিত্বই এই অতিমারি থেকে সাধারণ মানুষ তথা পৃথিবীকে রক্ষা করতে পারে ।

Post a Comment

0 Comments