গোসাবা অঞ্চলের মন্মথ নগর গ্ৰামে বহিরঙ্গণ, ইন্ডিয়ান মাইম এসোসিয়েশন এবং প্রগতিশীল নাট্য ও সংস্কৃতি চর্চা মঞ্চ



একত্রে তিনটি সংগঠন 


গত ৪ জুন'২০ আম্ফানে ক্ষতিগ্ৰস্ত মানুষদের হাতে কিছু সামগ্ৰী তুলে দেবার জন্য করোনা আবহ পরিস্থিতিতে বহিরঙ্গণ, ইন্ডিয়ান মাইম এসোসিয়েশন এবং প্রগতিশীল নাট্য ও সংস্কৃতি চর্চা মঞ্চ এই তিনটি সংগঠন যৌথভাবে দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত মন্মথ নগর গ্ৰামে আম্ফান বিদ্ধস্ত মানুষের হাসি ফোটানোর চেষ্টা করেছিল ।


প্রগতিশীল নাট্য ও সংস্কৃতি চর্চা মঞ্চ-র সম্পাদক শুভঙ্কর দাস বলেন- মন্মথ নগর গ্রামের আদিবাসী মানুষেরা যখন বলেন, এখনও পর্যন্ত কোনো নূন্যতম সরকারি সাহায্য পাইনি, আমাদের আলো নেই, পানীয় জল নেই, খাদ্য নেই, মাথা গোঁজার চালটুকুও নেই তখন সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। ইন্ডিয়ান মাইম এসোসিয়েশন-এর সম্পাদক রতন চক্রবর্তী বলেন- এখন দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এসে এইসব আম্ফান বিদ্ধস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালে তাঁরাও একটু ভরসার জায়গা খুঁজে পায়। বহিরঙ্গণ-এর সম্পাদক রণেন চক্রবর্তী বলেন- এই বিপর্যয় আমাদের তিনটি সংগঠনকে একত্র করল। শুধু তাই নয় বিপদের সময় একসাথে হওয়া দরকার, একসাথে চলা দরকার, একসাথে ভাবা দরকার এই শিক্ষা দিল আম্ফান। মন্মথ নগর গ্ৰামে ত্রাণের কাজ সেরে ফিরে আসার সময় একটা অনুরোধ করে স্থানীয় লোকেরা বলে, ওখানকার ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া করার জন্য যদি খাতা আর পেন দেওয়া যায় তবে বাচ্চাগুলোর খুব উপকৃত হয়। তিনটি সংগঠন ই কথা দিয়েছে স্কুল খুলে গেলে খাতা আর পেন নিয়ে ওদের সহযোগিতায় পোঁছে যাবে স্কুলে স্কুলে।

Post a Comment

0 Comments