পালক ও ১০০ তম অর্ধাঙ্গিনী
অয়ন জোয়ারদার : কথা বলা শুরু করলেই আমরা চাই যে সে কথাটা বলুক, মানে আমার দৃষ্টিভঙ্গিটা তার কাছে গিয়ে পৌঁছাক। সব সময় আবার সেরকম চাইনা, অনেক এগিয়ে ভাবতে পারি বা না পারি, আমিয়ে আমি, সেই অবস্থানটা। কিন্তু পালকের মত নরম সম্পর্ক অথবা পালক ছোঁয়া ঘটনাগুলো যখন সেই 'আমি' কে ভেঙে চুরমার করে দেয়। এক দৃশ্যকাব্য জন্ম নেয়। হ্যাঁ 'পালক' নামের একটি নাটকে একটি শিশুকে বাড়তে দেওয়ার অন্তরায় থেকে বিদেশের 'চাইল্ড লাইন' থেকে মনের গভীরে জমে থাকা ঘর তমসাময় স্বভাব দেখা যায়।'আমি' 'আমিত্ব'কে ভুলিয়ে দিচ্ছিল বারবার কারণ এক মা তার শিশুটির জন্য অপেক্ষমান।
গত ২ ই ফেব্রুয়ারি শনিবার আকাদেমির ভর্তি মঞ্চে দুপুর ৩ টেতে হয়ে গেল 'পালক' -এক আধুনিক জীবন চরকায় ছাইলে অন্তরায়। বালিগঞ্জ ব্রাত্যজন প্রযোজনা বিদেশি নিবাসী লেখক সুদীপ্ত ভৌমিকের 'পালক' এর নির্দেশক ও অভিনয়ে পিয়ালী বসু চট্টোপাধ্যায়। ড্রয়িংরুম থিয়েটারের সিন চেঞ্জ কত কাব্যিক হতে পারে তা তিনি বুঝিয়েছেন। অভিনয়ে পিয়ালী ও বিজয় মুখোপাধ্যায় অভিনয়ের সাবলীলতা মনে রাখার মতো। উকিল, মা প্রত্যেকেই ভালো। সবচেয়ে ভালো এ নাটকের নাট্যগুণ বা স্ক্রিপ্ট। খুবই জরুরী এযোজনা আরো হওয়া দরকার বলেই মনে করছি। এদিন সন্ধ্যায় অর্ধাঙ্গিনী নাটকটির ১০০ তম অভিনয়ও হল। দুটি নাটকে দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।





0 Comments