বনগাঁ : একের পর এক মর্মান্তিক ঘটনা বনগাঁ মহকুমার স্বাস্থ্য পরিষেবায় । কারো মৃত্যু হচ্ছে হাসপাতালে দরজায় পড়ে থেকে, কেউবা হোম কোয়ারেন্টাইন এ থেকে পাচ্ছেন না ন্যূনতম পরিষেবা । করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে টেস্ট করতে গেলে ঘুরতে হচ্ছে একাধিক দিন, আবার মৃতদেহ ডিসচার্জ করার দুদিন পর রিপোর্ট আসছে পজেটিভ । চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে চলছে বনগাঁ মহকুমা হাসপাতাল । ইতিমধ্যেই বনগাঁ এবং আশপাশ অঞ্চলের একাধিক সামাজিক সংগঠন একজোট হয়ে দাবি জানিয়েছিল করোনা মহামারী কালে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবার ।
আবারো একাধিক দাবি নিয়ে সমস্ত প্রশাসনিক দপ্তরে আবেদন জানানো হলো মিলিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে, এবার যুক্ত হয়েছে আরও নতুন কিছু সংগঠন । কী দাবি করা হয়েছে সেই চিঠিতে নিচে উল্লেখ করা হলো...
মাননীয় সুপারিনটেনডেন্ট
ডা: জীবন রতন ধর মহকুমা হাসপাতাল
বনগাঁ, উত্তর 24 পরগণা
বিষয় :- 25/07/2020 তারিখে বনগাঁ মহকুমা হাসপাতালে অসুস্থ রোগীর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণ ও রোগীর মৃত্যু এবং কোভিড-19 সংক্রান্ত জরুরী পরিষেবার জন্য আবেদন পত্র।
মহাশয়,
গত 25/07/2020 তারিখে বনগাঁ ডাঃ জীবন রতন ধর মহকুমা হাসপাতালে কোভিড-19 আক্রান্ত এই আশঙ্কায় অসুস্থ রোগী মাধব নারায়ন দত্তের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণ ও তার পরিণতিতে ঐ রোগীর মৃত্যুতে বনগাঁ হাসপাতালের চিকিৎসার দুরবস্থার প্রকাশ ঘটে। একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে নূন্যতম চিকিৎসা পাওয়া জনসাধারণের মৌলিক সাংবিধানিক অধিকার ; অথচ শুধুমাত্র সংক্রমণের আশঙ্কায় একজন অসুস্থ মানুষ বনগাঁ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণে ও বিনাচিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ভাইরাল হওয়া ভিডিওতে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও ঘটনাস্থলে উপস্থিত হাসপাতাল কর্মীদের ভূমিকা দেখে বনগাঁবাসী হিসেবে আমরা লজ্জিত । বিশেষ করে করোনা মোকাবিলায় যখন জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত এমন পরিস্থিতিতে শুধুমাত্র কোভিড-19 আক্রান্ত হওয়ার আশঙ্কাতেই অসুস্থ রোগীর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের এহেন আচরণ তীব্র নিন্দার। হাসপাতালে ভর্তি রোগীকে অন্যত্র স্থানান্তরিত করার ক্ষেত্রে ওয়ার্ড বয়দের দায়িত্ব প্রশ্নের মুখে। ঘটনার সময়ে কর্তব্যরত চিকিৎসক, নার্স কেউই তাদের যথাযথ দায়িত্ব পালন করেননি। ভিডিওতে দেখা যাচ্ছে পিপিই পরা একজন ব্যক্তি ওই অসুস্থ রোগীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন, অথচ তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। বর্তমান সময়ে করোনা চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পিপিই এর যে সঠিক ব্যবহার হচ্ছে না, তা ওই ব্যক্তির পিপিই পরে যথেচ্ছ ভাবে ঘুরে বেড়ানোতেই বোঝা যায়। বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি যে মৃত মাধব নারায়ন দত্তের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদি এটা সত্যি হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের গাফিলতির চরম মূল্য দিতে হলো একটি জীবনের বিনিময়ে। কতৃর্পক্ষের এহেন কাজ নিন্দনীয় ও আইনত দণ্ডনীয়। বিশেষত গত 21/07/2020 তারিখে আমরা করোনা পরিস্থিতি মোকাবিলায় গ্রহীতব্য পদক্ষেপসমূহ উল্লেখ করে একটি প্রস্তাবনা জমা দিয়েছিলাম। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোন প্রত্যুত্তর পাইনি বা কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও দেখিনি। আমরা বনগাঁর আপামর জনসাধারণের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের চরম উদাসীন, অমানবিক এই আচরণের তীব্র প্রতিবাদ করছি এবং সেই সাথে নিম্নলিখিত দাবিসমূহ পেশ করছি:-
1. 25/07/2020 তারিখের উপরিউল্লিখিত রোগীমৃত্যুর যথাযথ দ্রুত তদন্ত করতে হবে।
2. তদন্তে দোষী ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।
3.বনগাঁ হাসপাতাল চত্বরে পৃথক ভাবে অন্তত 100 শয্যার কোভিড-19 চিকিৎসা ইউনিট চালু করতে হবে।
4.বনগাঁ হাসপাতালে COVID'19 এর চিকিৎসা (ওষুধপত্র ও যাবতীয় টেস্ট) সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে ।
5.বনগাঁতে করোনা আক্রান্ত রোগীর আত্মীয়-বন্ধুবান্ধব ও সংস্পর্শে আসা লোকদের দ্রুত সম্পূর্ণ বিনামূল্যে লালারস পরীক্ষা করতে হবে।
6. বনগাঁ মহকুমা কোভিড-19 পরিস্থিতি মোকাবিলার জন্য ভ্রাম্যমান কোভিড-19 টেস্টিং ইউনিটের ব্যবস্থা করতে হবে। ওই ইউনিটের সাহায্যে মহকুমার সর্বত্র সরকারি খরচে সহজেই টেস্ট করার ব্যবস্থা করতে হবে।
বনগাঁ কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানালেন নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদার -Click Here...
7.করোনা আক্রান্ত রোগীর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ মানবিক হতে হবে।
8. হাসপাতালে ভর্তি কোনো রোগীর লালারস পরীক্ষার রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হলে মৃতদেহ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।9.হাসপাতালের জরুরী বিভাগে কোভিড উপসর্গ নিয়ে আসা রোগীদের সাহায্য করার জন্য সম্পুর্ণ পিপিই কিট পরিহিত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে।
10. রোগী, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের চারপাশে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষায় নজর দিতে হবে।
11.করোনা ভিন্ন অন্য রোগীদের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।
12. হাসপাতালে সর্বক্ষণ যোগাযোগের জন্য আলাদা হেল্পলাইন নম্বর প্রকাশ করতে হবে এবং হাসপাতালে নিয়মিত করোনা সম্পর্কিত সচেতনতার প্রচার চালাতে হবে।
আপনার কাছে বিনীত অনুরোধ যত দ্রুত সম্ভব উপরিউল্লিখিত দাবিসমূহ পূরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে কোভিড-19 চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের আশঙ্কা দূর হবে ও বনগাঁ মহকুমা হাসপাতালের প্রতি বনগাঁর নাগরিকবৃন্দের আস্থা ফিরে আসবে, যা বনগাঁর মানুষ হিসাবে আমরা আশা করি।
বিনীত নিবেদক
বনগাঁ মহকুমার আপামর জনসাধারণের পক্ষে
১. মুক্তধারা শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে প্রহ্লাদ গাইন (সম্পাদক), যোগাযোগ 9735285567
২. উনাই নেতাজী সেবা প্রতিষ্ঠানের পক্ষে বাসুদেব পাল (সম্পাদক), যোগাযোগ 9547770808
৩. অভয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে শকুন্তলা মুখার্জি (সম্পাদক), যোগাযোগ 9333385552
৪. নির্ভয়া ফাউন্ডেশনের পক্ষে দীপাঞ্জয় দত্ত 9883387744
৫. গোপালনগর ঐকতান সোসাইটি ও পিআইডি সাহসের পক্ষে সৈফুদ্দিন মণ্ডল, যোগাযোগ 9732180893
৬. গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির পক্ষে অজয় মজুমদার (সম্পাদক), যোগাযোগ 8918824281
৭. তন্ময় দে, যুগ্ম সহ সম্পাদক (অবৈতনিক), বনগাঁ চারুকলা পর্ষদ
৮. বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি, বনগাঁর পক্ষে অরুণ বৈরাগী (সভাপতি), যোগাযোগ 7318860982
৯. বর্ণপরিচয় এর পক্ষে শম্পা দে, যোগাযোগ 8250555250
১০. এবং অন্যকথার পক্ষে বিশ্বজীৎ ঘোষ ও জলধি হালদার, যোগাযোগ 9733720699
১১. নাওভাঙা এর পক্ষে রীতেশ সাহা (সম্পাদক), যোগাযোগ 9434102419
১২. জ্যোতিশ্মরমের পক্ষে দিলীপ কুমার ঘোষ ও দীপশিখা ঘোষ ভৌমিক, যোগাযোগ 8768072592
১৩. বনলতা-র পক্ষে সুশোভন দত্ত, যোগাযোগ 7001603562
১৪. থিয়েটার ফোরাম বনগাঁ শাখার পক্ষে অরুনিমা সরকার (সম্পাদক) যোগাযোগ 8250501939
১৫. অন্বেষা সাংস্কৃতিক সংস্থার পক্ষে অনুপ বিশ্বাস (8250813381),শান্তনু দত্ত (8250631250)
১৬. ইচ্ছে পরিবারের পক্ষে রনিত দাস (সম্পাদক), যোগাযোগ 9563741556
১৭. হাট্টিমাটিম ক্রিউ কমিটির পক্ষে ময়ূখ বিশ্বাস, যোগাযোগ 8420021349
১৮. জিজ্ঞাসা বনগাঁ বিশ্বনাথ চক্রবর্তী (সভাপতি), যোগাযোগ 9563653983
১৯. বন্ধু পরিবারের পক্ষে তারা মুখার্জি, সোমা দাস যোগাযোগ 9609916466
২০. অভিজ্ঞানম্ এর পক্ষে রমেশচন্দ্র গোলদার, যোগাযোগ 7908179208
২১. জ্যোতিপ্রকাশ ঘোষ, সম্পাদক (অবৈতনিক), বনগাঁ লোকাল নিত্যযাত্রী সমিতি
২২. শ্যামসুন্দর হালদার, নাট্যব্যক্তিত্ব ও সম্পাদক, নিশিডাক পত্রিকা, যোগাযোগ
9382028109
২৩. মনীষী স্মরণ কমিটির পক্ষে উৎপল বিশ্বাস, যোগাযোগ 8001252592
২৪. প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:), বনগাঁ আঞ্চলিক কমিটির পক্ষে অসিত চক্রবর্তী, যোগাযোগ 9153302821
২৫. পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দীনবন্ধু মিত্র চক্রের পক্ষে রবীন্দ্রনাথ হালদার, যোগাযোগ 8900111303
২৬. শিলালিপির পক্ষে শ্যাম রায়, যোগাযোগ ,9832728230
২৭. ভোরের আলোর পক্ষে পল্লবী মুখোপাধ্যায়, যোগাযোগ 7478845538
২৮. প্রদীপ সরকার, রাজ্য সম্পাদক, বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ, যোগাযোগ 9153396856
২৯. বনগাঁ নাট্যচর্চা কেন্দ্রের পক্ষে বিভাস রায়চৌধূরী ও দুর্লভ দাস
৩০. কবিতা আশ্রম এর পক্ষে কনক মন্ডল
৩১. বর্ণলেখার পক্ষে বিশ্বজিৎ সরকার, যোগাযোগ 8640844824
৩২. ঋ পত্রিকার পক্ষে পঙ্কজ সরকার, যোগাযোগ 9547775741
৩৩. আরণ্যক এর পক্ষে সনৎ রায়, যোগাযোগ 7908641872
৩৪. দৃষ্টিকোণ এর পক্ষে তন্ময় বিশ্বাস, যোগাযোগ 8436898205
৩৫. শুঁয়োপোকা পত্রিকার পক্ষে রুদ্রপ্রসাদ ঘোষ, যোগাযোগ 8515874074
৩৬. বিবেকের আলোকে -এর পক্ষে সুপ্রিয় নাথ, যোগাযোগ ,9332566802
৩৭. তোটক পত্রিকার পক্ষে জিৎ পাল, যোগাযোগ 7001732219
৩৮. বনগাঁ বিদর্ভ নাট্য সংস্থার পক্ষে মল্লার গোস্বামী, যোগাযোগ 9547370087
৩৯. বনগাঁ গ্রীন ওয়েভের পক্ষে সুভদ্রা বিশ্বাস, যোগাযোগ 8617877497
বনগাঁ
উত্তর ২৪ পরগণা
২৭শে জুলাই, ২০২০
অনুলিপি প্রেরিত হলঃ
1. CM, West Bengal
2.Chief Secretary, Govt. of WB.
3. Principal Secretary of Health, Govt. of WB.
4. DM, North 24 Paraganas
5. CMOH, North 24 Paraganas
6.ACMOH, Bongaon, North 24 PGS
7.SDO, Bongaon Sub- Division
8.Administrator, Bongaon Municipality
9.Shri Gopal Seth, Ex MLA, Bongaon


0 Comments