ফালাকাটা 'রানার'-এর ৪৫ তম বর্ষপূর্তি
'নাট্যমেব জয়তে' পত্রিকার ২৬ জানুয়ারি ২০২০ সংখ্যার '৬ পাতায়' প্রকাশিত
মানস নন্দন চক্রবর্ত্তী : ফালাকাটা, পূর্বতন জলপাইগুড়ি জেলা এবং
বর্তমানে আলিপুরদুয়ার জেলার অন্তর্ভুক্ত একটি জনপদ ৷ এ কারনেই জনপদ বললাম কারন ফালাকাটা
এখনও পৌরসভার মর্যাদা পায় নি ৷ এ রকম একটি অন্চলে আজ থেকে ৪৫ বৎসর আগে ( ১৯৭৪ সালে) কয়েকজন যুবক থিয়েটার করবার অভিপ্রায়ে তৈরী
করে 'রানার নাট্য সংস্থা' ৷ এবং তাদের প্রথম প্রযোজনা রবীন্দ্র ভট্টাচার্যের 'অবরুদ্ধ
ইতিহাস' ৷ সেই যাত্রা শুরু 'রানার'-এর ৷ কিছুদিনের মধ্যেই চাকরীসূত্রে ফালাকাটায় আসেন
বর্তমানে প্রয়াত নাটক পাগল শ্রী মদন রায় ৷ তার সংস্পর্শে এসে থিয়েটারকে নতুন করে চিনলেন
এই যুবকেরা এবং মদন রায়-এর নির্দেশনায় তৈরী হল শ্রী রাধারমণ ঘোষ রচিত 'শতাব্দীর পদাবলি' নাটকটি, যার স্বাদ ফালাকাটার
পুরানো মানুষেরা এখনও ভুলতে পারেন নি ৷ এরপর একের পর এক থিয়েটার প্রযোজনা করে চলেছে
'রানার' ৷
রানার শুধুমাত্র থিয়েটারের মধ্যেই আবদ্ধ
থাকে নি ৷ নানারুপ সামাজিক কাজে সবসময় ঝাঁপিয়ে পরেছে ৷ অাজ থেকে প্রায় ৩০ বছর অাগে
ফালাকাটাকে পোলিওমুক্ত করার অঙ্গীকারে কোচবিহার লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রায় ২০০০০
শিশুকে পোলিওর টিকা খাওয়ান এই সংস্হার সদস্যরা, সেইসময় আজকের মতো সরকারীভাবে পোলিও
নিয়ে এতোটা প্রচার ছিলো না ৷ ফালাকাটায় খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্যে ১৯৮১-৯০ সাল
অবধি ফালাকাটার প্রতিটি ক্নাবকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল এই সংস্থা
৷
রানারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে 'ছোটো নাটক
প্রতিযোগিতা' ৷ ২৫-২৯ ডিসেম্বর প্রতি বৎসর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে চলছে ৷ সমগ্র
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নাট্যদলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রনের জন্য উন্মুখ
হয়ে থাকে ৷ প্রতি বৎসর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ১১-১২ টি নাট্যদল এই প্রতিযোগিতায়
অংশগ্রহন করে থাকে ৷ উদ্যোক্তাদের অাক্ষেপ এর চেয়ে বেশী নাট্যদলকে তারা সুযোগ দিতে
পারেন না, অথচ মে-জুন মাস থেকেই প্রচুর নাট্যদল এই উৎসবে অংশগ্রহনের জন্য যোগাযোগ করতে
থাকে ৷ কোনো প্রকার সরকারী অনুদান ছারাই, শুধুমাত্র কিছু শুভানুধ্যায়ীর আর্থিক সহযোগিতার
উপর ভর করেই বছরের পর বছর ধরে এই নাট্যোৎসব চালিয়ে যাওয়া যে কতটা কষ্টকর তা কেবলমাত্র
উদ্যোক্তারাই জানেন ৷ কিন্তু হাজার ঝড়-ঝাপটাকে উপেক্ষা করেও এই উৎসবকে চালিয়ে নিয়ে
যেতে তারা বদ্ধপরিকর ৷ ফালাকাটার মানুষের অাবেগের সাথে এই উৎসব জরিয়ে গেছে ৷ সারা বছর
ফালাকাটার সংস্কৃতিপ্রেমি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই পাঁচটি দিনের জন্য
৷ পাঁচ দিনেই মানুষ দর্শক অাসন ভরিয়ে দেন ৷
যারা বিভিন্ন প্রান্ত থেকে নাটক করতে অাসেন তারাও এতো নাট্যপ্রেমী মানুষের উপস্হিতি
এবং তাদের ভালোবাসার টানে প্রতিবছর এখানে অাসতে চান ৷ বিভিন্ন সময়ে এই উৎসবে উপস্হিত
থেকে উদ্যোক্তাদের উৎসাহ যুগিয়ে গেছেন চিত্রপরিচালক শ্রী গৌতম ঘোষ, অপর্ণা সেন, বিশিষ্ঠ
অভিনেতা প্রয়াত দিলীপ রায়, গায়ক সৈকত মিত্র প্রমুখ ৷
সামনেই তাদের সংস্হার ৫০ বছর ৷ এখন থেকেই উদ্যোক্তারা পরিকল্পনা করতে শুরু করেছেন
৫০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে ৷
'রানার' ৫০ পেরিয়ে ১০০-র দিকে ছুটে চলুক



0 Comments