তরুণ নির্দেশক নিলয় ভাওয়াল, বয়স মেরেকেটে তেইশ হবে । উত্তরবঙ্গ থেকে পড়াশোনার জন্য কলকাতায় আসা, থিয়েটারের নেশায় বুঁদ হয়ে থাকা ছেলেটি জড়িয়ে পড়ে ক্যামেরার কাজের সঙ্গেও । সিরিয়াল, টেলিফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর কাজ করতে করতেই নিজেই তৈরী করে ফেললেন কয়েকটি ছোট সিনেমা । যা ইতিমধ্যেই দর্শকের মনে দাগ কেটেছে । তারই একটি সাম্প্রতিক সিনেমা 'স্যানিটাইজার' দেখে ব্যক্তিগত অনুভূতি শেয়ার করলেন সিনেমা, সিরিয়াল জগতের প্রজেক্ট ডিরেক্টর শ্রী সতীনাথ ব্যানার্জী ।
স্যানিটাইজার, হ্যাঁ ভাইরাস মুক্তির হয়তো একটা সঠিক উপায়, অন্তত বর্তমানে বিশ্বব্যাপী এই মহামারীতে বহু প্রচলিত নাম এটি।
প্রয়োজন থাকলেও সর্বক্ষণ সময় হয়তো সাথ দেয় না। যেমন জীবনের সব প্রয়োজনও সব সময় হস্তগত হয় না, প্রয়োজন টা কিন্তু থেকেই যায়। হয়তো এরই নাম জীবন। কিন্তু মৃত্যু ভয় যেখানে উঁকি দেয় কিছুর অভাবে...অপ্রাপ্তিতেই সেখানে জীবনের গতি থেমে যায়।অভাবে বন্ধ দ্বার যখন খুলতে চায় না, তখন নীরব অভিব্যক্তি হৃদয় স্পর্শ করে বইকি।
এই লোকডাউনে বন্ধ দ্বারের মধ্যে উন্মুক্ত ভাবের আকাশে ঘড়িটা কেমন উড়ছিল তাই লক্ষ্য করছিলাম আরকি। চোখটা হঠাৎই YouTube লিঙ্কটাতে পড়েছিল। ছবিটাও দেখলাম।
YouTube --- https://youtu.be/4BpaIy6lNZU

বড় ভালো লাগলো , কারণ সহজ কথা সহজে বলা গেল।
না, কোন আড়ম্বর তো চোখে পড়লো না। আরো ভালো লাগলো, কারন, বন্ধ ঘরে থেকে নুন্যতম আয়োজনে স্যানিটাইজ করা গেল। সেরে ফেলা গেল একটা ছোট্ট প্রোডাকশন।
"বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র দ্য ভয়েস সিন্স ১৯৩৬ - কেমন হলো পরিচালক অয়ন মুখার্জির এই ছবি
চরিত্রগুলো বড় জীবন্ত মনে হলো। কেবল অপারক গৃহকর্তার অসহায় দৃষ্টি যদি বহির্বিশ্ব আজ অন্তত বুঝে নিতে পারত...!
তাহলে,কি হতো জানিনা!
এই স্যানিটাইজার তৈরীর পেছনে যাঁরা আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই ,অন্তত তাঁরা আমাদের এটা ফ্রি দিতে পেরেছেন।
আন্তরিক শুভেচ্ছা রইল,
হ্যাঁ,সঙ্গে রইল প্রত্যাশাও ভবিষ্যতে আরো এরকম কিছু পাবার।
অভিনয়
দেবপ্রিয়া রায চৌধুরী
সৈকত সুমন
শুভ বিশ্বাস
শব্দ ও আবহ
মান্না
সম্পাদনা
প্রিয়াঙ্কা দেবনাথ
বিশেষ সহায়তা
অনির্বান সাহা
পোষ্টার
সৌরভ নন্দী
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা
নিলয় ভাওয়াল



0 Comments