নাট্যকর্মীরা বন্দী যে যার ঘরে, পাশে কৃষ্ণনগর সিঞ্চন



"কৃষ্ণনগর সিঞ্চন" এর এই উদ্যোগ 



নিজস্ব সংবাদদাতা :   করোনা বিপর্যয় মোকাবিলায় সারা দেশ আজ লকডাউনে গৃহবন্দী । অন্য সব ক্ষেত্রের মতো বন্ধ নাট্যমঞ্চ, বন্ধ নাট্যোৎসব । নাট্য দলগুলির মহলা কক্ষের সাধারণ কর্মযজ্ঞও স্তব্ধ হয়ে গেছে স্বাভাবিক কারণে । নাট্যকর্মীরা বন্দী যে যার ঘরে । এই দুঃসময়ে দিন আনা দিন খাওয়া অনেক নাট্যকর্মী পড়েছেন সংকটে। এই দুর্দিনে"কৃষ্ণনগর সিঞ্চন" উদাহরণ সৃষ্টি করলো  লকডাউনে গৃহবন্দী অসহায় নাট্যকর্মীদের পাশে দাঁড়িয়ে সিঞ্চনের নাট্যকর্মীরা নিজেদের সাধ্যমত অর্থ এককাট্টা করে গড়ে তুলেছেন  ফান্ড । তারপর ফোনে যোগাযোগ করে নিচ্ছেন শহরের নাট্যকর্মীদের । জানছেন সংসারের হাল-হকিকত ।  তারপর নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন প্রয়োজন মতো বন্ধুত্বপূর্ণ সহায়তার অঙ্গীকার - চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এর মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সঙ্গে অবশ্যই আন্তরিক আশ্বাস- পাশে আছি বন্ধু  ;  একসাথে বাঁচব সবাই।


             
  সামাজিক দূরত্বের এই অনাকাঙ্ক্ষিত সময়ে অনেক বেশি জরুরি এই ভাবে মানসিক জোট বাঁধা ।  "কৃষ্ণনগর সিঞ্চন" এর এই উদ্যোগ কে সাধুবাদ ।


Post a Comment

0 Comments