লখনউ : করোনা আক্রান্ত হওয়ার পর তিনি কোয়ারেন্টাইনে না থেকে সকলের সংস্পর্শে আশায় থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ দায়িত্বজ্ঞাণহীনতার আঙুল তোলা হয় তার বিরুদ্ধে ৷ বলা হয় লন্ডন থেকে ফিরে পরিক্ষা না করিয়েই তিনি পার্টি করতে যান ৷ রবিবার কণিকা তার ইনস্টাগ্রামে লেখেন, ’আমি জানি আমাকে নিয়ে নানা ধরনের গল্প তৈরি হয়েছে। তার মধ্যে কয়েকটি দ্রুত ছড়িয়েছে কারণ আমি চুপ করে ছিলাম। এই জন্য নয় যে আমার দোষ ছিল বলে।’
তিনি বলেন, ’গত ১০ মার্চ লন্ডন থেকে ফেরার কিছুদিন পর তিনি বন্ধুর ডিনার পার্টিতে গিয়েছিলেন ৷ কিন্তু তিনি যার যার সংস্পর্শে এসেছিলেন তাদের কারোরওই কোভিড ১৯ হয়নি ৷ আরও বলেন, ’আমি তখন সম্পূর্ন সুস্থ ছিলাম, তাই কোয়ারেন্টাইনে যাইনি এবং আমি কোনরকম পার্টি আয়োজনও করিনি ৷’
তিনি লখনউ এর একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ ষষ্ঠ ও সপ্তম বারের পরিক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে বাড়ি যেতে দেওয়া হয় ৷ এর আগে পরপর পাঁচ বার তার রিপোর্ট পজেটিভ আসে ৷


0 Comments