এখন রাজার পথে তাকালেই মনে হয়---
ঠিক যেন বড়সড় অসুখ করেছে !
সুদূর আকাশ ছোঁয়া গাঢ় আশঙ্কার --
মনভার ছায়া-মেঘ আনাচে কানাচে !
নদ-নদী সরে গেছে, সরে গেছে বন ;
পাহাড় মরুদ্যান পাখির কুজন ;
সকলেই ধীরে ধীরে সরে গেছে দূরে ;
কেবল ভীষণ এক ক্রুর সংক্রমণ,
নিঃসঙ্গ রাজপথ জুড়ে আছে পড়ে !
মশা মাছি আরশোলা মাকড় ইঁদুর,
সাপ নেউল বিছা পেঁচক বাদুড় ---
নেহাৎ এসব ছাড়া শিয়াল কুকুর গরু --
প্রায় সব ইতরের দশাই সঙ্গীন !
জনপদে পা পড়েনা ,ওড়ে না রঙিন---
রাজার কি ধর্মের বিজয় কেতন !
একে একে থেমে গেছে সব রথ চাকা ,
হাতি ঘোড়া রণতরী বিমান বাহন ;
কেবল একাকী পড়ে রাজপথ ফাঁকা,
বুকে নিয়ে মহাভার কীট সংক্রমণ !
ওদিকে প্রাসাদ খোলা আকাশের নিচে,
এদিকে প্রাসাদ দরজা জানলা আটকান !
গভীর অন্ধকারে কে যে কার পিছে ,
কে কোথায় হৃদয় লুকায় আনচান !
কেবল মলিন মুখ মৌন আকাশ,
দীর্ঘ শ্বাসের দোলে দোলায় বাতাস !
অস্পৃশ্য বেদনার কে যে দেয় তান !
আর সব ধীরে ধীরে দূরে যায় সরে ,
সরে না মাত্র শুধু কবর শ্মশান !!
তীর্থঙ্কর রায়
(নাট্যকার গীতিকার সুরকার ,জলপাইগুড়ি)
তীর্থঙ্কর রায়
(নাট্যকার গীতিকার সুরকার ,জলপাইগুড়ি)
YouTube লিংক ক্লিক করুন, কিছু বিশেষ গান শুনুন
ও
শিল্পীর নিজের হাতের আঁকা ছবি





0 Comments