মানুষের পাশে কাঁকিনাড়া শিল্পাঙ্গনের নাট্যকর্মীরা



নিজস্ব সংবাদদাতা : কাঁকিনাড়া-ভাটপাড়া নামটা শুনলেই লোকে জিজ্ঞেস করে কি রে বোম পড়ছে নাকি ! না এই কদ্দিন কোনো আওয়াজ নেই কাঁকিনাড়া-ভাটপাড়া এলাকায় ! এক অদ্ভূদ শূন্যতা ! কারণ লকডাউন ভয়ঙ্কর করোনা ( COVID-19) ভাইরাসের কারণে। বর্তমান সময়ে এই লকডাউন চিন্তায় ফলেছে বহু মানুষকে !  কি করে চলবে ঘরে বসে এত দিন !! সেই সময়ই উদ্যোগ নিল কাঁকিনাড়ার একটি সেচ্ছাসেবী সংস্থা পথের দিশা ! সেই উদ্যোগে ঝাঁপিয়ে পড়ার লোকের অভাব ! ঝাঁপিয়ে পড়লো কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ও থিয়েটার মগজ পত্রিকার সদস্য এবং নাট্যকর্মীরা। একটু হাসি তুলে দেওয়ার চেষ্টা করলো নাট্যকর্মীরা।

 মানুষের পাশে থাকার জন্যই নাট্যকর্মীরা এগিয়ে এলো। সকলে সাহায্য করলো যে যার সামর্থ্য মতো ! তাতেই কেনা হলো চাল, আলু, নুন, বিস্কুট । গত ৩১ তারিখ  সকাল সকাল জিনিসপত্র কিনে এনে প্যাকেট করা হলো মাদরালে হাইরোডের ধারে  ৬০ টি পরিবারের জন্য।   

এমন কিছু পরিবারের কাছে পৌঁচ্ছে দেওয়া হল যাদের আয় এখন একদমই বন্ধ। প্রথম যখন বিষয়টি আলোচিত হয় তারা সকলেই ভেবেছিল ৫০ টি পরিবারের পাশে থাকতে পারবে ! কিন্তু  ৬০ টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে পারলো নাট্যকর্মীরা  এই দুঃসময়। উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের কাছে যাওয়া। নাট্যকর্মী ও সেচ্ছাসেবকরা সকলে নিজেদের মুখে মাস্ক এবং হাতে দস্তানা পরিধান করেছিলেন। ব্যবহার করা হয় হ্যান্ড স্যানিটাইজার। সেই সকল পরিবারের সদস্য দের হাতে দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার এবং তাদের বোঝানো হল করোনা ভাইরাস সম্পর্কে। নাট্যকর্মীরা সেই সব পরিবারের সাথে কথা বলে,  তাদের সাথে কথা বলে জানা যায় পেটে কিছু না থাকলে ভাইরাসের গুরুত্ব থাকেনা । তারা এটাই বোঝে পেট খালি তো সব খালি !

নাট্যকর্মীরা এই দুঃসময়  সাধ্যমতো চেস্টা করছে এইরকম পরিবারের সাথে থেকে করোনার সাথে যুদ্ধ করার । নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব রেখেই তারা সেইদিন ত্রাণকার্যটি সম্পন্ন করে । তাদের কাজ চলতে থাকবে।
আর এই উদ্যোগে কাঁকিনাড়া শিল্পাঙ্গন থিয়েটার পরিবার ও থিয়েটার_মগজ পত্রিকা পরিবার এমন সেচ্ছাসেবী সংস্থা পথের দিশা এবং সেই সকল মানুষের পাশে আছে ও থাকবে।

আপনারা চেস্টা করুন পাশে থাকার । সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন।।




Post a Comment

0 Comments