৭৫ পার করে শুভেন্দু মাইতি
তাঁর হাত ধরেই নব্বই এর দশকে বাংলা গানের কারিগররা ভরিয়ে তোলেন বাঙ্গালীর নিজস্ব গানে ।থিয়েটার ফোরাম ও নাট্যমেব জয়তের প্রণাম তাঁকে। এ অসময়ে সুখ জাগানিয়া গান কথা কবিতা উপহার দিলেন লোক গান গবেষক শ্রী মাইতি ।
ঝড় উঠলেই, বুঝতে হবে
প্রকৃতি অস্থির হয়ে উঠছে ।
মাঝিকে তখন অচঞ্চল থাকতে হয় ।
শক্ত হাতে হাল ধরে
লক্ষ্য অভিমুখি হতে হয় ।
নইলে নৌকো ডুবতে পারে ।
ঝড় উঠলেই, সব ঝড়ের মুখে
বুক পেতে দাঁড়াতে নেই ।
কোনও কোনও ঝড়, মাথা নীচু করে
উপর দিয়ে বয়ে যেতে দিতে হয়,
ভবিষ্যতে আরও বড় কোনও আঘাত
সামাল দেওয়ার শক্তি সঞ্চয় করতে ।
ঝড় উঠলেই কবিতা লিখতে নেই ।
খাতার পাতা দাপাদাপি করে ।
ঝড়ের ওলটপালটের পর
পৃথিবী শান্ত হলে
কবিতা পথে নামে
এলোমেলো হয়ে যাওয়া ধ্বস্ত পৃথিবী
নতুন করে সাজাতে ।
---- কবিতায় শুভেন্দু মাইতি
কথায় গানে শুভেন্দু মাইতি
ভিডিওটি দেখবার জন্য এই YouTube লিংকটি ক্লিক করুন
লখিন্দরের বাসর,মেহেরজান,মড়া,কৃতদাস ও মহাভারতের যুদ্ধ বিশেষ উল্লেখযোগ্য।
বহুরুপী প্রযোজিত ফুল্লকেতুর পালা, সমীক্ষণ প্রযোজিত লুল্লু,পুনর্জন্ম,অন্য ভুবন,মানময়ী গার্লস স্কুল, পূর্ব-পশ্চিম প্রযোজনা হরপবন,সায়ক প্রযোজনা বধূতন্ত্র,দামিনী হে , অধুনা পদ্মাপাড়ের পদাবলী ছাড়াও বাংলা থিয়েটারের অারও বহু প্রযোজনায় তিনি সঙ্গীত পরিচালনার সফলতম কাজ করেছেন।
তাঁর রচিত নাটক জীবনের ছবি,পরান মণ্ডলের বিচার,ভূত,ভোটের পোর্টযাত্রা,জাদুর তুলি
এবং জুতো আবিষ্কারের পর । বিগত শতকের নব্বইয়ের দশকে বাংলা গানের সম্পূর্ণ নতুন ধারার সম্ভাবনাময় নতুন শিল্পীদের তুলে এনে বাংলার শ্রোতাদের সামনে তাঁদের উপস্থাপনের বিরল কীর্তি তার।। উত্তর ২৪ পরগণার নৈহাটি শহরে ৩০০০০০ লোকসঙ্গীতের গানের সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র লালন আকাদেমির প্রতিষ্ঠাতা তিনি । তার কাছে আছে রেকর্ড থেকে ক্যাসেট হতে সিডির চালক যন্ত্র। যেন এক সঙ্গীত মিউজিয়াম, এবং লালন একাডেমীর ঘরে তার প্রত্যেকটিই চলে। ৭৫ পূর্ণ যুবক শুভেন্দু মাইতির নীরোগ সুস্থতা কামনা করি........... --- নাট্যমেব জয়তে




0 Comments