রোজ খাওয়া জুটছে না শিশুশিল্পী তনুর - পাশে দাঁড়ালো 'কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চ'





মানস নন্দন চক্রবর্ত্তী :   তনু দেবনাথ ৷ 'কোচবিহার স্বপ্নউড়ান' নাট্যদলের সদস্যা ৷ 'মাদারী কা খেল' নাটকে যার অভিনয় অনেকেরই দৃষ্টি অাকর্ষন করেছে ৷ তনু পরের বছর মাধ্যমিক দেবে ৷ বাড়িতে অসুস্থ বাবা, তিনবোন অার মা ৷ বাড়ির লাগোয়া একটি ছোট্ট দোকান, যার বেশীরভাগ জিনিসপত্রই পাড়ার লোক বাকীতে নিয়ে যায় ৷ মা বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন কোম্পানীর জিনিসপত্র বেঁচেন ৷ এ ভাবেই চলে তাদের সংসার ৷ করোনা-র প্রভাবে অাজ সবই বন্ধ ৷ দোকানের বাকীর টাকা তোলা যায় নি, জিনিসপত্র নিয়ে বাড়ি বাড়ি যাওয়ারও উপায় নেই ৷ লকডাউনের পর থেকেই যতোবার তনুর সাথে কথা হয়েছে 'অসুবিধা হচ্ছে কি'না'-র উত্তরে একটা কথাই ভেসে এসেছে 'না, ঠিক অাছে' ৷ এই জোর করে ঠিক থাকাটা অার সম্ভব হলো না ৷ গত পরশু তনুর মা বলবো না বলবো না করেও বলেই ফেললো যে রোজ খাওয়া জুটছে না ৷



অাজ 'কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চ' তাদের মূল্যবান অার্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ালো তনুদের ৷ এই অর্থ দিয়ে হয়তো চার-পাঁচদিন চলে যাবে ওদের ৷ কিন্তু তারপরেও তো অনেকটা দিন ! ঘাবড়াস না তনু, এই দূর্যোগপূর্ণ দিনগুলিতে অামরা যদি দু-বেলা খেতে পারি তবে তোরাও পারবি ৷ অামাদের পারতে হবে ৷ না হলে অার কিসের জন্য সবাই মিলে থিয়েটারটা করা ৷
এ রকম তনুদের মতো অনেক নাট্যকর্মী অাধপেটা খেয়ে নতুন সকাল দেখার অপেক্ষায় বসে রয়েছে ৷ এ সমস্ত নাট্যকর্মীদের পাশে অামাদের দাঁড়াতেই হবে ৷ চিন্তা নেই তনু, এই দূর্যোগ কেটে যাবেই ৷ অাবার মঞ্চ দাঁপিয়ে বেড়াবি তোরা ৷ তোদের যে বাঁচতেই হবে ৷ না হলে অাগামীর থিয়েটারটাও তো বাঁচবে না ৷ চিন্তা করবি না, অামদের মতো অনেক থিয়েটার পাগল মানুষ তোদের পাশে অাছে ৷ এ লড়াই অামরা জিতবোই ৷

থিয়েটার সংক্রান্ত যাবতীয় খবর পেতে আমাদের ফেসবুক গ্রুপে নজর রাখুন
https://www.facebook.com/groups/994578710614127/?ref=share

Post a Comment

0 Comments