প্রতিবাদ ও প্রতিরোধের উজ্জ্বল প্রতীক সফদর হাশমি




 সফদর হত্যার প্রতিবাদে অসংখ্য নাট্যদল পথনাটক প্রদর্শনকেই প্রতিবাদ প্রকাশের হাতিয়ার করে । মৃত্যুর পর তাঁর জন্ম তারিখ ১২ এপ্রিল জাতীয় পথনাটক দিবস হিসেবে চিহ্নিত হয় । ১৯৮৯ এর ১২ এপ্রিল সারাদেশে ৩০ হাজার পথনাটক অভিনীত হয় । কেবল পশ্চিমবঙ্গেই আড়াই হাজার পথনাটিকা পরিবেশিত হয় । বাংলাদেশেও অসংখ্য পথনাটক অভিনীত হয় ।
তথ্যসূত্র : বাংলা পথনাটকের উদ্ভব, বিকাশ এবং বিবর্তন - ডঃ শেখ জাহির আব্বাস


--- হল্লা বোল ---


নতুন শব্দ : সফদার হাসমি

এই মৃত্যুশোক
কাঁধ থেকে নামানো যাবে না কোনোদিন।
আর বর্বরতা কি নির্বোধ।
যেন মৃত্যু হলেই মুছে যায়
প্রতিজ্ঞার প্রাণ।
আক্রমণ কোনো নতুন শব্দ নয়।
হিংসা কোনো নতুন শব্দ নয়।
নতুন শব্দ-সফদার হাসমি।
সফদার হাসমি মানে জাগা,
জেগে থাকা,
জাগানো।
      ---- পূর্ণেন্দু পত্রী


মার্ক্সীয় ভাবনায় উদ্দীপিত নাট্যব্যক্তিত্ব সফদার হাশমি’র জন্ম বার্ষিকী আজ । জন্ম ১৯৫৪ সালের ১২ ই এপ্রিল । পথনাটক করতে গিয়ে কংগ্রেসি গুন্ডাদের হাতে চরম ভাবে নিগৃহীত হয়েছিলেন সফদার ৷ তার জেরেই মৃত্যু হয়েছিল তাঁর ৷ 


পথনাটক দুনিয়ায় হাশমি একটি প্রতিষ্ঠান । যেখানে প্রতিবাদ ও প্রতিরোধের সঙ্গে শিল্পকে এক সূত্রে বাঁধার সুকঠিন কাজটি সম্পন্ন হয়েছিল অনায়াসেই । পথনাটকের আঙ্গিকগত বিবর্তনের পুরোধা পুরুষ তিনি । মজার কথা হলো তিনি একটিও নাটক বাংলায় লেখেননি । তার লেখা প্রবন্ধের ভাসাও বাংলায় নয় ।
অথচ বাংলা নাটকে তার প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই । হাশমিকে আমরা পেয়েছিলাম
অনুবাদের মাধ্যমে বা সরাসরি ভিন্ন ধারায় । বাংলা পথনাটকে তার নিবিড় স্পর্শ লেগে আছে । বস্তুত হাশমি আজ একটি প্রতীকী নাম । শিল্পীত প্রতিবাদ ও প্রতিরোধের উজ্জ্বল প্রতীক হাশমি ।



''মুখগুলো সব বোবার মতো
পায়ের তলায় গুঁড়িয়ে যেত
এক সফদর তুলল রোল –
হল্লা বোল হল্লা বোল
হল্লা বোল... হল্লা বোল... হল্লা বোল ...''
                 --- শাশ্বত বন্দ্যোপাধ্যায়




Post a Comment

0 Comments