অশোকনগর অভিযাত্রী নাট্যদলের ব্যতিক্রমী উদ্যোগ





নিজস্ব সংবাদদাতা :         ১৯৮৬ সাল থেকেই অশোকনগর অভিযাত্রী সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও বিভিন্ন ভাবে কাজ করে চলেছে। Medical camp, দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনা, রক্তদান, বস্ত্রদান এরকম আরও অনেক কিছু।

বর্তমানে সারা বিশ্ব সহ আমাদের দেশেরও প্রধান সমস্যা করোনা,
আজকের এই সংকটময় সময়ে তাদের মনে হয়েছিলো 'আমরা আমাদের মতো করে কিছু করি, এই অসময়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তো কখন দাঁড়াবো !!!'
সেই ইচ্ছে নিয়েই হঠাৎ করেই তাদের এই পরিকল্পনা । ফোনে আর হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ ও আলোচনা করেই তারা সকলে ঠিক করে, আমরা যে যা পারবো তা দিয়ে অশোকনগর এর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো । পরিকল্পনা মাফিক তারা তাদের সদস্যদের অনুদানে  ২৫০ জন মানুষকে সাহায্য করবার রসদ জোগাড় করে ফেলে ।
ফেসবুক পোস্ট দেখে অনেকে তাদের সাথে যোগাযোগ করে, বলে আমরাও আপনাদের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ।



অভিযাত্রীর সদস্যরা গরীব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে চাল আর আলু । বিগত দিনের মতো এখনও অভিযাত্রী অনেক মানুষ কে পাশে পাচ্ছে এই কর্মকাণ্ডে, নাম প্রকাশে অনিচ্ছুক সেই সব মানুষকে কুর্নিশ জানায় অশোকনগর অভিযাত্রী সাংস্কৃতিক সংস্থা । দীর্ঘ 34 বছর এই মানুষদের ভালোবাসা, পাশে থাকাই তাদের পথ চলতে সাহস জুগিয়েছে । সকলে তাদের পাশে থাকুন, বিপদে পরা মানুষ গুলোর সাথে থাকুন । সকলে মিলে এই সংকটের সময়কে অতিক্রম করা সম্ভব ।









Post a Comment

0 Comments