"আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর"
এই লাইনটি শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে তাই না ?? শুধু তাই না এক রাশভারী মানুষের অবয়ব ভেসে ওঠে চোখের সামনে, যার উদ্বাত্ত কন্ঠের পাঠ আমাদের মনে করায় প্রতিক্ষার দিন গোনা শেষ, পুজো এসে গেল ।
জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী।
অভয়া শক্তি, বলপ্রদায়িনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো।
প্রণমি বরদা, অজরা, অতুলা,
বহুবলধারিণী, রিপুদলবারিণী
তিনি আর কেউ নয়, আমাদের প্রিয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।যিনি প্রায় শতাব্দীকাল ধরে বহন করেছেন বাঙালির আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য। আমাদের দেশে এমনকি বিদেশেও যেখানে দুর্গোৎসব সেখানে তিনি। শুধু কি তাই.... বছরের যে কোনো সময়ে তাঁর কন্ঠ শুনলেই যেন পুজোর আমেজ পাওয়া যায় । প্রায় একশো বছর হতে চললো "মহিষাসুর মর্দিনীর"ও । বৈদ্যনাথ ভট্টাচার্য্য ওরফে বাণী কুমার এবং পঙ্কজ কুমার মল্লিক এর ভাবনায় সৃষ্টি হওয়া এই সঙ্গীত আলেখ্য অনুষ্ঠান । যার জনপ্রিয়তা রেডিওর যে কোনো অনুষ্ঠানের থেকে শীর্ষে আজও রয়েছে । যদিও এঁরা দুজন নয় এটি সৃষ্টির মূলে রয়েছে আরও অনেক মানুষের ভাবনা, কি করে সৃষ্টি হল এই অনুষ্ঠান, কেনই বা এরম একটা অনুষ্ঠানের কথা ভাবা হল, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের ভাঙা কন্ঠস্বর সত্ত্বেও কেন তাঁকে দেওয়া হল চন্ডী পাঠের গুরু দায়িত্ব সেই নিয়ে এই বছর মহালয়ার আগে আসতে চলেছে "বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র"।
শুধু "মহিষাসুর মর্দিনী" নয় এই বহুমুখী প্রতিভাধর মানুষটি কি না জানতেন, লিখেছেন নাটক,কবিতা, চিত্রনাট্য।তাঁর আবৃত্তি পাঠ যা শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে.... সেই সকল ঘটনা নিয়ে থাকছেন"বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র" সঙ্গে থাকছে All India Radio এর দীর্ঘ একশো বছরের ইতিহাস।
ডিরেক্টর অয়ন মুখার্জি জানান, রিসার্চ যখন করছিলাম তখন দেখেছি যে এই সকল ঐতিহাসিক ঘটনা যাঁরা চাক্ষুষ করেছেন বা যাঁরা জানেন তাঁরা আসতে আসতে চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, এখনই যদি এ কাহিনীকে ফ্রেমবন্দি না করা হয় আমাদের পরবর্তী প্রজন্ম কিছুই জানতে পারবেনা, তারাও বিশ্বাস করবে পরিচিত গল্প কথায়।এই ঘটনাগুলি এমনই যার প্রতিটি ভাঁজে আছে চমক,বহু অজানা তথ্য যা সাধারণ মানুষ জানেন না সেগুলিকে তুলে ধরতে চেষ্টা করেছি যাতে সবাই সেগুলি জানতে পারে। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মতো বহুমুখী প্রতিভা যিনি জীবদ্দশায় কোনো সম্মান বা পুরস্কার পাননি তার জন্য যথাযথ মর্যাদা দিতে পারি। কোনো পরিচিত অভিনেতাকে দিয়ে অভিনয় করানো হয়নি, আমি নিজেও থিয়েটার থেকে তাই হাওড়া, কলকাতা এবং আরও নানা জেলার বিভিন্ন নাট্যদল থেকে বেছে আনা এক ঝাঁক নতুন কিন্তু জোরালো অভিনেতাদের cast করেছি যাদের মুখের সাথে চরিত্র গুলির মিল পাওয়া গেছে। যাতে একবারের জন্যেও মনে না হয় যে অমুক লোক বীরেন বাবু হয়েছেন , যাতে লোকের বিশ্বাসের সুবিধা হয় ইনিই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ভবিষ্যৎ এর বাকি কাজগুলোও proper থিয়েটার শিল্পীদের নিয়েই করবো আশা রাখি।
Birendra Krishna Bhadra
(The voice since 1936)
Cast :
Saunak Samanta ,
Niloy Dey,
Biman Chandra,
Saswati Dey,
Aheri Das,
Ayan Mukherjee
Music - Saptarshi Biswas
Directed by - Ayan Mukherjee
এই সিনেমাটি প্রকাশিত হবে Degital মাধ্যম Youtube এ....
Teaser ইতিমধ্যেই এসে গেছে। আগামী 27th September 2019 আপনাদের সামনে Birendra Krishna Bhadra হাজির হবেন স্বমহিমায় ।
Channel এর link নীচে দেওয়া রইল দেখবেন সবাই।
https://youtu.be/fURJiiTCdxY
https://youtu.be/fURJiiTCdxY
facebook page link
Teaser link





0 Comments