শুরু হয়ে গেলো এক বছরের থিয়েটার কোর্স
----------------------------------------------------------
বিষয় : ফোরাম থিয়েটার
থিয়েটার শুধুই নান্দনিকতা নয় । থিয়েটার এমন এক নান্দনিকতা যা মানুষের অন্তর্জগতের বিপ্লব ঘটায়, মানুষকে বুদ্ধির জগৎ-এ প্রবেশ করায় ।
আর এই থিয়েটারের উৎস আসলে 'সমস্যা' । নিত্য দিনের বিভিন্ন রকমের সমস্যা থেকেই এক একটি থিয়েটারের জন্ম হয় । জীবনের নান্দনিকতা হারিয়ে যাওয়াও একটি সমস্যা । সমস্যার কেন্দ্রবিন্দু আসলে 'ভয়' ।
যেমন ধরুন - মহাকাশীয় ভয়,
হয়ত মহাকাশ থেকে একটি তারা খসে পড়বে আমাদের পৃথিবীতে, মারা যাবে বহু মানুষ, কার ভয় ।
কিংবা রাষ্ট্রীয় ভয়,
ভারত - পাকিস্তানের যুদ্ধ হবে, এক দেশ আরেক দেশকে পরমানু বোমা ছুঁড়বে তার ভয় ।
অথবা সামাজিক ভয়,
সমাজ-ধর্ম যে অন্ধ বিশ্বাস আমাদের শিখিয়েছে তা একটু ভুল পালন হলেই আক্রমনের ভয়,
আছে পারিবারিক ভয়,
এটা করা যাবে না সেটা করা যাবে না, বাড়ির বড়দের মানষিক চাপের ভয়, পুরুষদের মহিলাদের উপর অত্যাচারের ভয় ইত্যাদি ।
এরপর যেটা পরে থাকে তা হলো নিজের সঙ্গে নিজের লড়াই... যে লড়াই একমাত্র হার স্বীকার করে যেকোন রকম ভয়ের কাছেই ।
তাই থিয়েটার শুরুই হয় 'ভয়' কাটানো দিয়ে ।
প্রথমে নিজের ভয়, তারপর পরিবারের ভয়, তারপর সমাজের ভয়, রাস্ট্রের ভয় ইত্যাদি ইত্যাদি থেকে মুক্ত করে গড়ে ওঠে একের পর এক থিয়েটার ।
'ভয়' নামক অনুভূতি গুলি থাকে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে । যার যত ভয় সে ততই কুঁকড়ে থাকে মানষিক ভাবে এবং শারীরিক ভাবেও । ভয়'কে দূর না করতে পারলে সৃষ্টি সম্ভব নয়, সম্ভব নয় সমাজের কোনরকম পরিবর্তন ।
'জন সংস্কৃতি'র তত্ত্বাবধানে প্রথমবার একবছরের ফোরাম থিয়েটার কোর্সের শুরু হলো রাজস্থান, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মোট ২০ জন ছাত্রছাত্রীদের নিয়ে, অধ্যাপক জনার্দন ঘোষের প্রশিক্ষনের মধ্য দিয়ে শুরু হয় নিজের ভয়, নিজের শারীরিক জড়তা কাঁটিয়ে সামনের সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে চলার এই বিশেষ কর্মযজ্ঞ ।
আগামী একবছরে সারা ভারতবর্ষ জুড়ে ২০ টি ফোরাম থিয়েটারের দল তৈরী করে সামাজের নীপিড়িত মানুষ তথা থিয়েটারে সম্পূর্ণ অপরিচিতদের সেই দলে যুক্ত করে সমাজের সব থেকে পিছিয়ে পরা মানুষদের জন্য নতুন নতুন থিয়েটারের সৃষ্টি করা হবে । ছড়িয়ে দেওয়া হবে ফোরাম থিয়েটার আঙ্গিক'কে ।
'ভয়' কে জয় করেই সমস্যাকে নির্মূল করা হবে এই এক বছরের বিশেষ কর্মযজ্ঞে ।
প্রশিক্ষন দিতে আসবেন পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সহ পৃথিবীর বিভিন্ন দেশের থিয়েটার বিশেষজ্ঞরা ।

0 Comments