বিসমিল্লা খাঁ অ্যাওয়ার্ড - শুভদীপ গুহ

       সঙ্গীত নাটক একাডেমি নবীন প্রতিভার স্বীকৃতি হিসাবে উস্তাদ বিসমিল্লা খাঁ যুবা পুরস্কারের ৩২ জন প্রাপকের মধ্যে এবারে  রয়েছেন বাংলার নাট্যসঙ্গীত পরিচালক শুভদীপ গুহ। সঙ্গীত নাটক আকাদেমির পুরস্কার পাওয়ার খবরে খুশি প্রান্তিক এলাকা থেকে শহর কলকাতা, সিকিম থেকে দিল্লী সমস্ত নাট্য শিল্পীরা ।

          শুভদীপ গুহ, বিশিষ্ট্য নাট্য পরিচালক শ্রীপ্রবীর গুহ'র সন্তান, তিনি আকাদেমি পুরস্কার পান ২০০৮ সালে । মনসা মঙ্গল, অথৈজল, তিতাস একটি নদীর নাম, ম্যাকবেথ মিরর, মুম্বই নাইটস, বুক ঝিমঝিম এক ভালোবাসার মত মঞ্চসফল নাটকের সঙ্গীত পরিচালক শুভদীপের কাজ এ মুহূর্তে পশ্চিমবঙ্গের নাট্য আবহে এক নতুন মাত্রা এনেছে । অভিনয়ও করেছেন একাধিক নাটকে, বিবিধ ফর্মের কাজে শ্রী গুহর অনায়াস যাতায়াত সমৃদ্ধ করছে বাংলা থিয়েটারকে ।









Post a Comment

0 Comments